করোনা সংক্রমণ প্রতিরোধে সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান, সরকারি নিষেধাজ্ঞা ও বিধিবিধান অমান্য কারী ও প্রতিষ্ঠানকে জরিমানা ও এক জনকে ৭দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সবাইকে সামাজিক দুরত্ব মেনে চলা ও মাস্ক পরিধানের পরামর্শ দেওয়া হয়।
জানা যায়, বৃহস্পতিবার (৮ই জুলাই) শাহজাদপুর উপজেলায় সরকারি নির্দেশনা লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৭ টি মামলায় ২১,৫৫০(একুশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা জরিমানা ও এক জনকে ৭দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন।
শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন জানান, দোকানদারদেরকে সরকারী আদেশ মেনে দোকান খোলা রাখা, মাস্ক পরিধান করা ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বলা হয় এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করার জন্য বলা হয়। সরকারের এই লকডাউন এর পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এ অভিযান অব্যাহত থাকবে। শাহজাদপুরবাসীকে স্বাস্থ্যবিধি মানতে ও বিনা প্রয়োজনে বাড়ীর বাহিরে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
অপরাধ
শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...
উল্লাপাড়া সংবাদ
উন্মুক্ত বাজেট আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ... সিরাজগঞ্জ: ছোট শিশুর জন্য গাছ থেকে একটি আম ছেড়ায় স্কুলের দপ্তরী ও তার স্বজনরা শিশুর চাচা ও নানা-দাদাসহ তিনজনকে কুপিয়ে আহ...
শাহজাদপুর
শাহজাদপুরে বানভাসিদের পাশে সাবেক এমপি চয়ন
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থীকে প্রধানমন্ত্রীর অনুদান
অপরাধ
শিশুর জন্য আম ছেড়ায় ৩ জনকে কুপিয়ে জখম
