আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড কর্তৃক প্রকাশিত উক্ত তালিকায় আসন্ন শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রাজাকারপুত্র ও রাজাকারের ভাই মো: আলমগীর জাহান (বাচ্চু) কে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়। চিহ্নিত রাজাকার পুত্র ও রাজাকারের ভাই মো: আলমগীর জাহানকে নৌকা প্রতীক দেয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর অনেকের মধ্যেই চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদকের বহিষ্কার দাবী করে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ মো: রাসেল তার ব্যাক্তিগত ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে প্রশ্ন তোলেন, ‘কিসের বিনিময়ে (টাকা না অন্যকিছু) উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি, সাধারন সম্পাদক একজন রাজাকারের ছেলে ও রাজাকারের ভাইয়ের হাতে নৌকা তুলে দেয়ার জন্য সুপারিশ করে?’
তথ্যানুসন্ধানে জানা গেছে, ১৯৭১ সালের ১৮ মে তারিখে শাহজাদপুরের পোতাজিয়া ইউসি’তে গঠিত পিস কমিটির তালিকার ১০ নং ক্রমিকে গফ. অষধঁফফরহ গবধয (মো: আলাউদ্দিন মিয়া) ও ১৭ নং ক্রমিকে বদর উদ্দিনের স্বাক্ষরিত নাম রয়েছে। এই তালিকাভূক্ত রাজাকার মো: আলাউদ্দিন মিয়ার পুত্র ও রাজাকার বদর উদ্দিনের ভাই হলেন নৌকা প্রতীকে মনোনীত মো: আলমগীর জাহান। এ নিয়ে স্থানীয় অনেক নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান সাংবাদিকদের জানান, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থীদের তালিকা (গত নির্বাচনে বিদ্রোহী ৩ প্রার্থী ব্যাতিরেকে) কেন্দ্রে প্রেরণ করা হলে কেন্দ্রীয়ভাবে আলমগীর জাহানকে নৌকায় মনোনয়ন দেয়া হয়।’
অন্যদিকে, মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে রাজাকারপুত্র ও রাজাকারের ভাই আলমগীর জাহানের নৌকা প্রতীকের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী।
১৯৭১ সালের ১৮ মে তারিখে শাহজাদপুরের পোতাজিয়া ইউসি’তে গঠিত পিস কমিটির তালিকা
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...
আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...
শাহজাদপুর
শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড
বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের সিরা...
খেলাধুলা
ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব
করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...
জাতীয়
শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল
শরীফ সরকার,শামছুর রহমান শিশির, মামুন বিশ্বাস, তানিম তুর্য : আগামীকাল ২৫ শে বৈশাখ সোমবার ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগ...
রাজনীতি
পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন
আসন্ন পৌর সভার নির্বাচনে উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বর্তমান পৌর মেয়র এম.বেলাল হোসেন। তিনি উল্লাপাড়া...
