নিহত কিশোর মিঠুন
নিহত কিশোর মিঠুন
সিরাজগঞ্জ শাহজাদপুরে পিতার কাছে মোবাইল কিনে দেয়ার আবদার করে না পেয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে মিঠুন (১৭) নামের এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার(২০মে) রাতে উপজেলার গাড়াদহ ইউনিয়নের শরিষাকোল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কিশোর মিঠুন ওই গ্রামের দিনমজুর আঃ রহিমের ছেলে।
জানা যায়, কিশোর মিঠুন সম্প্রতি তার বাবার কাছে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন কিনে দেয়ার আবদার করে। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে তার বাবা তাকে বলেন যে, ক্রয়কৃত তালের শাস বিক্রি করে মোবাইল কিনে দিবেন। এরমধ্যে গতকাল বিকালে বিছানায় শুয়ে সে যন্ত্রনায় কাতরাতে থাকলে পরিবারের স্বজনরা তাকে জিজ্ঞাসা করলে সে জানায় আমি আর বাচঁবো না। পরে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শাহজাদপুর অতিরিক্ত পুলিশ সুপার(শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান ও থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধাসহ থানা পুলিশের একটি দল।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান বলেন, চিকিৎসকের প্রতিবেদনে প্রতিয়মান হয়েছে যে কিশোর মিঠুন বিষ জাতীয় কিছু খেয়ে আত্মহত্যা করেছে। কোন অভিযোগ না থাকায় নিহত কিশোরের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করার আবেদনের প্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে শাহজাদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।... সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
খেলাধুলা
শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল
জাতীয়
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
