সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়াচিথুলিয়ার বহালবাড়ী গ্রামের ৪৭ জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
শনিবার(০১ আক্টোবর) সকালে চড়াচিথুলিয়া মহাসড়কে আধাঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শফি, এলাকার ভুক্তভোগী মৎস্যজীবি রউফ মন্ডল, আকবার আলী প্রাং, শিখন মন্ডল, খালেক মন্ডল প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শফি বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী সেলিম মন্ডল এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত আছে। নেশাদ্রব্য, পিকনিকের নৌকায় নারী ব্যবসাসহ এলাকায় বিভিন্ন মানুষের কাছে থেকে চাঁদাবাজি করে আসছে। এইসব বিষয়ে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করলে সেলিম মন্ডল মারধর করে গত ২৩ সেপ্টেম্বর ৩ জনকে গুরুতর আহত করে। এরপরও ক্ষান্ত না হয়ে তারই লোক নারী ব্যবসায়ী রিপনকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করে।'
এসময় স্থানীয় মৎস্যজীবি আকবার আলী প্রাং, রউফ মন্ডল, শিখন মন্ডল, খালেক মন্ডল জানান, দীর্ঘদিন যাবৎ সেলিম মন্ডল ক্ষমতার দাপট দেখিয়ে এবং মৎস্যজীবি লীগের নেতা দাবী করে উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে যাওয়া নিরীহ জেলেদের কাছে থেকে নৌকা প্রতি ৫শত টাকা করে চাঁদা আদায় করে আসছে। এগুলোর প্রতিবাদ করলেই জেলেদের মামলাসহ বিভিন্ন ভাবে হয়রানি করে।
সব অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে অভিযুক্ত সেলিম মন্ডল জানান, প্রায় ২০ বছর ধরে প্রভাবশালী শফি সাহেব নিজেই জেলেদের নিকট থেকে চাঁদাবাজী করে আসছেন। তার বিরুদ্ধে কথা বললেই তিনি নানা রকম হয়রানি করেন বলেও তিনি জানান।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
জাতীয়
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ...
ধর্ম
প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপন স্মরণে ইফতার ও দোয়া মাহফিল
প্রয়াত এমপির মেয়ে ফেরদৌসী রহমান শান্তার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাহজাদপুর
শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা
মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...
জাতীয়
কুড়িগ্রামে ৩ লাখ মানুষ পানিবন্দি: নতুন করে প্লাবিত ৪০ গ্রাম
কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপূত্র নদের পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে বেড়েছে বানভাসীদে...
শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় জিডি।
শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে প্রাণনাশের হুমকির ঘটনায় ৪ সাংবাদিক থানায় জিডি করেছেন। নারী কেলেংকারী,সাংবাদিকতার ছদ্দাবর...
