মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

৪র্থ ধাপে ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোঃ সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। এই ইউপিতে তিনি ছাড়া আরও দুই জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। তারা হলেন গাড়াদাহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সেলিম আক্তার ও তার স্ত্রী মোছাঃ মর্জিনা খাতুন।

গত মঙ্গলবার (৩০নভেম্বর) মোঃ সেলিম আক্তার এবং গত বৃহস্পতিবার(২ডিসেম্বর) মোছাঃ মর্জিনা খাতুন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন।

এ তথ্য শুক্রবার(৩ডিসেম্বর) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছালাম নিশ্চিত করেছেন।

এর আগেও মোঃ সাইফুল ইসলাম গাড়াদহ ইউনিয়নে দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবার তিনি টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।  

গাড়াদহ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুস ছালাম বলেন, গাড়াদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে অন্য দুই প্রার্থী তাহাদের প্রার্থীতা প্রত্যাহার করার একক প্রার্থী হিসাবে মোঃ সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

অপরাধ

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...

উল্লাপাড়া সংবাদ