শাহজাদপুর সংবাদ ডটটম : যমুনা, করতোয়া, বড়ালসহ সবগুলো নদীর পানি ৪ সে.মি. বৃদ্ধি পাওয়ায় গত ২৪ ঘন্টায় শাহজাদপুর উপজেলার পৌর এলাকা সহ ১৩টি ইউনিয়নের বন্যা পরিস্থিতির অবনতি ঘটেতে চলেছে। পৌর এলাকার শান্তিপুর, বাড়াবিল, রুপপুর, ভেরুয়াদহ, শেরখালী, দাবাড়িয়া, মাদলাসহ নতুন নতুন নিচু এলাকার বাড়ীঘর ও রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে যাচ্ছে।। উপজেলার ৫ হাজার হেক্টর বাথান ল্যান্ড ও গোচারণ ভূমি বন্যার পানিতে ডুবে যাওয়ায় এলাকায় গবাদী পশুর কাচা ঘাসের অভাব দেখা দিয়েছে। ফলে বাজারে খর, খৈল ও ভুষির চাহিদা ব্যপক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা এসব গো-খাদ্য উচ্চ মুল্যে বিক্রি করছে। ফলে উপজেলার গরুর খামার মালিকেরা তাদের গবাদী পশু নিয়ে চরম বিপাকে পড়েছে। পৌর এলাকার উড়িরচর গ্রামের পানিবন্দী মানুষ জন ঘরের চালে ও মাচা বেধে রোদ বৃষ্টিতে ভিজে বন্যা মোকালে করতে শুরু করেছে।বন্যার কারনে কর্মোহীন অনেক পরিবারে খাদ্য সংকোট শুরু হয়েছে। ভাসমান নৌকার উপর শিশু সন্তানদের নিয়ে অতি কষ্টে দিনযাপন করছে। পানিবন্দী মনিরুল জানায়, তাদের ঘরে খাবার না থাকায় তারা গত দুদিন ধরে আধপেটা খেয়ে না খেয়ে অতি কষ্টে জীবন ধারন করে রয়েছেন।শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ জানান, সরজমিন পরিদর্শন করে এসব দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই জেলা প্রশাসকে কাছে ত্রাণ সামগ্রীর চাহিদা পাঠানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’
করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় এখন পর্যন্ত কোন ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে এর আক্রমন থেকে বাঁচতে যে পদ্ধতিটি...
জাতীয়
গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ
শামছুর রহমান শিশির : দেশের দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরের পশ্চিম পার্শ্বের রাউতারা গ্রামে দেশের একমাত...
বিনোদন
নোবেল গ্রেফতার
২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষাঙ্গন
ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি
আমি জানি না আজ (গতকাল) রেজাল্ট হয়েছে। বাবার সাথে অন্যের জমিতে দিন মজুরের কাজ করতে গিয়ে দুপুরে হেড স্যারের ফোনে জানতে পার...
খেলাধুলা
লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন
গ্রুপ অনুশীলন শুরু হয়ে গেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দলগুলোর। সরকারের স্বাস্থ্যবিধির সাথে ক্লাবগুলো একমত হতে না পা...
