সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনের প্রয়াত এমপি, সাবেক শিল্প-উপমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বাদ আসর শাহজাদপুরে দ্বারিয়াপুর মৎস্যজীবি সমবায় সমিতির উদ্যোগে শাহজাদপুর মাছ বাজারের দোতলায় সমিতির সভাপতি আলমগীর হোসেন লালন’র সভাপতিত্বে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন মরহুম বীরমুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন এমপি’র বড় কন্যা ডাঃ ফারজানা রহমান শম্পা।
অন্যান্য অতিথির মধ্যে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দ্বারিয়াপুর মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, শাহজাদপুর পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র তৌহিদুর রহমান এ্যাপেলো, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রাসেল শেখ ও মৎস্য সমিতির সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই উপজেলা টাউন জামে মসজিদ এর পেস ইমাম হাজী মোঃ গোলাম রব্বানি পবিত্র কুরআন তেলাওয়াত করেন। আলোচনা সভায় বক্তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও শাহজাদপুরের উন্নয়নে তার অবদানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ডাঃ ফারজানা রহমান শম্পা তার বাবা প্রয়াত এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের সফল রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে পিতার অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য তিনি আপামর শাহজাদপুরবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগীতা কামনা করেন।
আলাচনা সভা শেষে প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা টাউন জামে মসজিদ এর পেস ইমাম হাজী মোঃ গোলাম রব্বানি।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
অপরাধ
শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...
উল্লাপাড়া সংবাদ
উন্মুক্ত বাজেট আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ... সিরাজগঞ্জ: ছোট শিশুর জন্য গাছ থেকে একটি আম ছেড়ায় স্কুলের দপ্তরী ও তার স্বজনরা শিশুর চাচা ও নানা-দাদাসহ তিনজনকে কুপিয়ে আহ...
শাহজাদপুর
শাহজাদপুরে বানভাসিদের পাশে সাবেক এমপি চয়ন
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থীকে প্রধানমন্ত্রীর অনুদান
অপরাধ
শিশুর জন্য আম ছেড়ায় ৩ জনকে কুপিয়ে জখম
