শনিবার, ১১ এপ্রিল ২০২৬
অবশেষে প্রশাসনের আশ্বাসে ৪ ঘন্টা কর্মবিরতির পর কর্মসূচি প্রত্যাহার করেছে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। টানা ৪ ঘন্টা কর্মবিরতির পর দুপুরে পুনরায় ডিপো থেকে তেল উত্তোলন শুরু করে শ্রমিকরা । ট্যাংকলরি থেকে চুরি হওয়া তেল উদ্ধারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি শুরু করে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। ফলে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ হয়ে যায়। ফলে উত্তরবঙ্গের ১৬ জেলার তেল সরবারহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১১ টার দিকে শ্রমিকদের সাথে আলোচনায় বসেন শাহজাদপুরের উপজেলা নির্বাহী অফিসার এবং থানার অফিসার ইনচার্জ। আলোচনার পর কর্মসূচী প্রত্যাহার করে শ্রমিক ইউনিয়ন। বুবার বগুড়ায় পুলিশ সুপারের সাথে উত্তরবঙ্গের ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দর সাথে বৈঠক রয়েছে বলে জানান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। চুরি হওয়া তেলের মামলাটি বগুড়া গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন তারা। উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, আগামীকাল আমাদের শ্রমিক নেতাদের একটি দল বগুড়ার পুলিশ সুপার (এসপি) মহোদয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব। তাই ধর্মঘট স্থগিত করা হয়েছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বলেন, সকাল থেকে শ্রমিকরা ধর্মঘট পালন করছিলেন। খবর পেয়ে আমি ও ইউএনও মহোদয় বাঘাবাড়ী বন্দর এলাকায় গিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেছি। শ্রমিক নেতাদের একটি দল আগামীকাল বগুড়ায় পুলিশ সুপার (এসপি) স্যারের সঙ্গে আলোচনা করবেন কীভাবে এটি সমাধান করা যায়। এ কারণে শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেছেন। উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে ১৩ হাজার লিটার জ্বালানি তেল নিয়ে লালমনির হাটের উদ্দেশ্যে রওনা দেয় একটি ট্যাংকলরি। পথে বগুড়া জেলার শেরপুরে ট্যাংকলরি থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল ও সারে ৪ হাজার লিটার ডিজেল চুরি হয়। এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি শেরপুর থানায় তেল ও ট্যাংকলরির মালিক মুন্না ফকির বাদি হয়ে চালক ও হেলপারের বিরুদ্ধে ছিনতাই মামলা করে। শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, মামলার পরে পুলিশ চুরি হওয়া তেল উদ্ধার করতে পারে নি এমন কি এ ঘটনায় জড়িতদের আটক করতে পারে নি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকালে তারা তেল উদ্ধারের দাবিতে অনির্দিষ্ট কালের কর্মবিরতি শুরু করেন। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে দুপুর ১২ টায় কর্মবিরতি প্রত্যাহার করে নেয়।#

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

জীবনজাপন

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় এখন পর্যন্ত কোন ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে এর আক্রমন থেকে বাঁচতে যে পদ্ধতিটি...

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

জাতীয়

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

শামছুর রহমান শিশির : দেশের দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরের পশ্চিম পার্শ্বের রাউতারা গ্রামে দেশের একমাত...

নোবেল গ্রেফতার

বিনোদন

নোবেল গ্রেফতার

২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি

শিক্ষাঙ্গন

ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি

আমি জানি না আজ (গতকাল) রেজাল্ট হয়েছে। বাবার সাথে অন্যের জমিতে দিন মজুরের কাজ করতে গিয়ে দুপুরে হেড স্যারের ফোনে জানতে পার...

লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন

খেলাধুলা

লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন

গ্রুপ অনুশীলন শুরু হয়ে গেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দলগুলোর। সরকারের স্বাস্থ্যবিধির সাথে ক্লাবগুলো একমত হতে না পা...