সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিপক্ষকে ঘায়েল করতে আপন বোনকে হত্যা করে ভাই। যা দীর্ঘ দেড় বছর পর সিআইডির তদন্তে বেরিয়ে আসে।
বুধবার (২০ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মামলার সকল তথ্য সাংবাদিকদের নিকট প্রেরণ করে এ তথ্য জানায় সিআইডি।
হত্যার শিকার বোনের নাম নারজু খাতুন (২৮)। তিনি বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। তার ভাই আতাহার সরদার। ঘটনাটি ঘটে ২০২০ সালের ডিসেম্বর মাসের ২৪ তারিখে শাহজাদপুর উপজেলার বৃ-আঙ্গারু গ্রামে। ঘটনার পরদিন আতাহারের ছেলে সবুজ বাদী হয়ে ফুফু হত্যার ঘটনায় প্রতিপক্ষের ৫-৬ জনের নামে মামলা দায়ের করেন। এরপরই নিবিড় তদন্তে নামে সিআইডি।
সিআইডির সিরাজগঞ্জ জেলার বিশেষ পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, মামলার অন্যতম সন্দেহভাজন আসামি মো. সরোয়ার মোল্লা ওরফে সঞ্জু মোল্লাকে দীর্ঘদিনের চেষ্টার পর গ্রেফতার করে আদলতে সোপর্দ করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তার জবানবন্দীতে প্রকাশ পায়, প্রতিপক্ষ আওয়াল হত্যা মামলায় আসামি করা হয় আতাহারসহ তার সহযোগীদের। এরই প্রেক্ষিতে প্রতিপক্ষরা আতাহার ও তার সহযোগীদের ঘর-বাড়ি ভাঙচুর, গরু-ছাগল ও মালামাল লুটপাট করে। এই ঘটনায় ভয়ে তারা দীর্ঘদিন যাবত বাড়িঘর ছাড়া হয় এবং অনেকেই জেল হাজতে ছিল। এই পরিস্থিতি থেকে উত্তরণসহ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এবং এলাকায় আধিপত্য বিস্তারের জন্য নিজেদের কাউকে হত্যা করে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা করার পরিকল্পনা করে আতাহার ও তার সহযোগীরা।
এরই ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পনা মোতাবেক ঘটনার দিন রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এই মামলার বাদী পক্ষের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। ঐ সময় আতাহারের নির্দেশে নারজুকে তার বাড়ির পাশের ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় আসামিরা।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...
জীবনজাপন
স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!
শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
