শনিবার, ২১ মার্চ ২০২৬

 শুক্রবার (২২ জুলাই) বিকেলে শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের এমএন উচ্চ বিদ্যালয়ে পোরজনা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে । এতে অজয় কুমার সরকার সভাপতি ও বলরাম সরকার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

পোরজনা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি  বাবু অজয় কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত  দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল, পোরজনা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু, পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অনীল কুমার ঘোষ, শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, সদস্য প্রদীপ পোদ্দার, শাহজাদপুর পৌর শাখার সংগ্রামী সভাপতি রতন বসাক, সাধারন সম্পাদক তারুণ্যদীপ্ত সনাতনী নেতা মানিক সরকার প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক কৃষ্ণ সূত্রধর, সাংগঠনিক সম্পাদক দীপক মুখার্জী, দফতর সম্পাদক অসীম কুমার রায়, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুব্রত মুখার্জী লিখন, প্রচার  সম্পাদক ভরত সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক রাজেশ দত্ত, উপজেলা কাঠমিস্ত্রী সমিতির সভাপতি  ফটিক সূত্রধর প্রমূখ।

বক্তারা বলেন,' ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক অপশক্তিকে  আর প্রতিরোধ নয়, এখন প্রতিহত করার সময় এসেছে। অদ্য সম্মেলনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করবেন বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি।' 

উক্ত সম্মেলনে সর্বসম্মতিক্রমে বাবু অজয় কুমার সরকার সভাপতি ও বলরাম সরকার সাধারন সম্পাদক পুনঃনির্বাচিত হন।

উক্ত সম্মেলনে স্থানীয় অসংখ্য সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

আইএস এর শক্তি ও অর্থের উৎস

আন্তর্জাতিক

আইএস এর শক্তি ও অর্থের উৎস

শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ১০ কিঃমিঃ এলাকায় তীব্র যানজট

সিরাজগঞ্জ জেলার সংবাদ

শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ১০ কিঃমিঃ এলাকায় তীব্র যানজট

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মঙ্গলবার ভোররাত রাত ৩টা থেকে ১০ কিল...

করোনায় কয়েক দশকেরও বেশি সময় ভুগতে হবে: অ্যাডানম গেব্রিয়েসাস

আন্তর্জাতিক

করোনায় কয়েক দশকেরও বেশি সময় ভুগতে হবে: অ্যাডানম গেব্রিয়েসাস

বিশ্বের নানা প্রান্তে করোনার প্রভাব কমলেও এর ছাপ থাকবে দীর্ঘদিন এবং সেই সময়টা কয়েক দশকেরও বেশি বলে মন্তব্য করেছেন আন্তর্...

সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই

অর্থ-বাণিজ্য

সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই

নিজস্ব সংবাদদাতাঃ করোনা প্রভাবে থমকে আছে সিরাজগঞ্জের ধান কাটা। মাঠে ফসল ভালো হলেও কৃষি শ্রমিক সংকটের কারণে দিশেহারা কৃষক...

শাহজাদপুরে ৯৩ দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনীদের সহিত ড. এম এ মুহিত

ধর্ম

শাহজাদপুরে ৯৩ দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনীদের সহিত ড. এম এ মুহিত

ব্যাপক উৎসব উদ্দীপনা আর উৎসবমূখর পরিবেশে শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নের ৯৩টি দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনী