সাবেক এমপি চয়ন ইসলামের পৃষ্ঠপোষকতায় শুক্রবার (৩১ ডিসেম্বর) শাহজাদপুর হাইস্কুল মাঠে শাহজাদপুর ক্রিকেটার্স এসোসিয়েশন আয়োজিত নূরজাহান মযহার স্মৃতি টি-২০ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় জিএফ স্পোর্টিং ক্লাব নরিনাকে ৬ উইকেটে হারিয়ে পোতাজিয়া ইউনিয়ন ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। টসে জিতে পোতাজিয়া ইউনিয়ন ক্রিকেট একাদশের অধিনায়ক ফারুক জিএফ স্পোর্টিং ক্লাব নরিনার অধিনায়ক বুলবুলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলায় ১৭ ওভার ৩ বল খেলে জিএফ স্পোর্টিং ক্লাব নরিনা ১০১ রান করে। পরে পোতাজিয়া ইউনিয়ন ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে ১৩ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের স্কোরে পৌছে যায়।
খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের অধিনায়ক ও টিম ম্যানেজারের হাতে পুরষ্কার তুলে দেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, পৌর যুবলীগ আহবায়ক মাসুদুল হাসান মাসুদ, শাহজাদপুর ক্রিকেটার্স এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল কাদের সিদ্দিকী সংগ্রাম, আব্দুল্লাহ আল মামুন, অরূপ, সাবেক ক্রিকেটার শামছুর রহমান শিশির প্রমূখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন শাহজাদপুর ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি, উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম। উক্ত খেলায় ৩১ রান করে ও ৩ উইকেট নিয়ে ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হন সজিব। ৩৮৪ রান করে ম্যান অবদ্যা সিরিজ নির্বাচিত হন সোহান। ফাইনাল খেলা পরিচালনা করেন আম্পায়ার মেহেদি হাসান লিটন ও শাহরিয়ার আহমেদ জ্ব্যোতি। স্কোয়ারে ছিলেন অনিল কুমার। উক্ত ফাইনাল খেলায় বিপুল পরিমান ক্রীড়ামোতি দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। মোট ৩২ দল এ টুর্নামেন্টে অংশ নেয়।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
সিরাজগঞ্জে দলীয় কোন্দলে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় স্মরণে মিলাদকে ঘিরে সংঘর্ষ হয়েছে; এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেত... শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০
স্বাস্থ্য
করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
