পল্লী বিদ্যুতের পবিত্র রমজান মাসে বারবার লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তি ও অতিষ্ঠ হয়ে উঠেছেন শাহজাদপুর উপজেলার জনসাধারণ। যেখানে রমজান মাসে ইফতার, তারাবি নামাজ ও সেহ্রি সময় লোডশেডিং না দেওয়ার নির্দেশ রয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। কিন্তু এরপরও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় রমজানের প্রথম দিন থেকে পল্লী বিদ্যুতের বারবার লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছেন জনসাধারণ। তারাবির নামাজের সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বিভিন্ন এলাকার মুসল্লিরা। এ দিকে অনেক বিদ্যুৎ গ্রাহক ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, রমজান মাসে বিদ্যুতের লোড শেডিং হওয়ায় ভোগান্তির যেন শেষ নেই। বিশেষ করে তারাবির নামাজের ৫ মিনিট আগে চলে যায় এবং অনেক সময় নামাজ শেষে আশে। এ ছাড়াও ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চলে যায়। ফলে গরমে নামাজ পড়া দুঃসহ হয়ে ওঠে। ইফতার ও তারাবির সময় লোডশেডিং না করার আহ্বান জানান তাঁরা।
রমজান মাসে ঘনঘন লোডশেডিং এর কারণে শাহজাদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাব মোঃ আবুল কাশেম বলেন, যেহেতু শাহজাদপুরের বাঘাবাড়ীতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে, তাই পূর্বের মতো এখনও শাহজাদপুর উপজেলার বিদ্যুৎ শতভাগ নিশ্চিত করে তারপর জাতীয় গ্রিডে প্রদানে করা হোক। তিনি আরো বলেন, মেশিনারিজ কারণে যদি কোন বিদ্যুৎ বিভ্রাট ঘটে তাহলে আমার কোন কথা নেই, তবে পল্লী বিদ্যুতের প্রয়োজনে এবং নিয়মে যদি কোন লোডশেডিং করা হয় সেটা রোজাদারদের রমজান মাসে ইফতার ও তারাবির সময় অবশ্যই গ্রহণ যোগ্য নয়।
এ বিষয়ে সিরাজগঞ্জর শাহজাদপুর পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ সোলায়মান হোসেন জানান, বিদ্যুৎ রিজার্ভ করে রাখার জিনিস নয়, তাই একযোগে যখন দেশে বিদ্যুতের প্রয়োজন হয় তা মেটাতে না পারার কারণে তখন লোডশেডিং হচ্ছে। তবে তিনি আরও জানান, খুবই দ্রুত ১-২ দিনের মাঝেই উক্ত সমস্যার সমাধান হবে বলে আশা করছি।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
