শাহজাদপুর সংবাদ ডটকমঃ গতকাল শুক্রবার বিকেলে বহুল প্রত্যাশিত ১০কোটি টাকা ব্যয়ে নবনির্মিত শাহজাদপুরের আব্দুল হামিদ সিএনজি ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন হয়েছে। সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সিএনজি স্টেশনের শুভ উদ্বোধন করেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র বিএনপি নেতা নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোস্তাক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নিয়ামুল ওয়াকিল খাঁন আড়ং, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, মাসুদুল হাসান মাসুদ, নিয়ামুল নাসির হিরণ, মাহমুদুল হাসান স্বজল, মারুফুল হাসান স্বরূপ, আওয়ামীলীগ-বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যাবসায়ীক ও পরিবহন মালিক-শ্রমিক নের্তৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হামিদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য এ সিএনজি ফিলিং স্টেশনটি চালু হওয়ায় শাহজাদপুর, ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, টাংগাইল, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুষ্টিয়া, যশোহর, খুলনা, সাতক্ষিরা, বরিশালগামী বাস-কোচ-মাইক্রো-প্রাইভেটকার-টেম্পু-বেবীসিএনজি যাতায়াতে জ্বালানী খরচ সাশ্রয় হবে। ফলে এ অঞ্চলের পরিবহন ব্যয় কমে আসবে।
সম্পর্কিত সংবাদ
জীবনজাপন
শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা
দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...
শাহজাদপুর
এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের
আসাদুর রহমান, এনায়েতপুর প্রতিনিধি : এনায়েতপুর থানার আওতাধীন খুকনি ইউনিয়নের এনায়েতপুর-শাহজাদপুর সংযোগ সড়কের খুকনি থেকে কা...
এনায়েতপুর
এনায়েতপুরে মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি
সিরাজগঞ্জের এনায়েতপুরের এনায়েতপুর থানা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা না হলেও ক্ষতি...
অর্থ-বাণিজ্য
ওকলা টেস্টে দ্রুততম নেটওয়ার্কের স্বীকৃতি পেল বাংলালিংক
ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘ওকলা’ পরিচালিত নিরীক্ষায় চলতি বছরের প্রথম ও দ্বিতীয়...
অর্থ-বাণিজ্য
সুযোগ বুঝে পোল্ট্রির দাম কমাল ব্যবসায়ীরা
ঈদকে সামনে রেখে পোল্ট্রি মুরগির দফায় দফায় অস্বাভাবিক দাম বাড়ানোর পর এবার বাধ্য হয়ে দাম কমিয়েছেন ব্যবসায়ীরা। লোকসান...
