সিরাজগঞ্জের শাহজাদপুরে চাল, ডাল, তেল, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশচুম্বি মুল্যবৃদ্ধির প্রতিবাদে শাহজাদপুরে বিএনপি'র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫মার্চ) সকালে পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসুচি'র অংশ হিসেবে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে শাহজাদপুর বিএনপি। পুলিশি বাঁধার কারণে প্রেস ক্লাব চত্বরে সমাবেশ না করতে পেরে সকাল ১০ টার সময় উপজেলার পৌর এলাকার খঞ্জনদিয়ার মহল্লায় উপজেলা বিএনপি'র আহবায়ক প্রফেসর ড.এমএ মুহিতের বাসভবনে বিক্ষোভ সমাবেশ করে শাহজাদপুর বিএনপি'র নেতাকর্মীরা। শাহজাদপুর উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ ইকবাল হোসেন হিরু'র সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আরিফুজ্জামান আরিফে'র সঞ্চলনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহবায়ক এমদাদুল হক নওশাদ, যুগ্ম-আহবায়ক হাজী আয়ুব আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ,উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা,বিএনপি নেতা আবুবক্কর রঞ্জু, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব মোঃ আলাল হোসেন, যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ-আল-মাহমুদ,মোঃ জাহিদুল ইসলাম, মাসুম রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম চৌধুরী সাকিক, সদস্য সচিব খন্দকার মাসুদ রানা, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বখতিয়ার ভূঁইয়া, কামাল হোসেন, আরাফাত আলী রবিউল, মিজানুর রহমান মিজান, রহমত আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাদিম শেখ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন -জুয়েল, পৌর ছাত্রদলের আহবায়ক বাচ্চু ফকির প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত পোরজনা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক রফিকুল হাসান বাবু, নরিনা ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাজী আমিনুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ, বেলতৈল ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু সাধারন সম্পাদক মোঃ শামসুল হক। এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি'র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য এ বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
বক্তারা অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবী জানান।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ১০ কিঃমিঃ এলাকায় তীব্র যানজট
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মঙ্গলবার ভোররাত রাত ৩টা থেকে ১০ কিল...
অর্থ-বাণিজ্য
সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই
নিজস্ব সংবাদদাতাঃ করোনা প্রভাবে থমকে আছে সিরাজগঞ্জের ধান কাটা। মাঠে ফসল ভালো হলেও কৃষি শ্রমিক সংকটের কারণে দিশেহারা কৃষক...
তথ্য-প্রযুক্তি
নতুন ফোরজি পকেট রাউটার আনল গ্রামীণফোন
করোনাভাইরাস মহামারীকালে বাসায় বসে বা অফিসের বাইরে থেকে যাদের কাজ করতে হচ্ছে, তাদের সুবিধার জন্য গ্রামীণফোন বাজারে এনেছে...
তাড়াশ
করোনা সন্দেহে তাড়াশে স্বাস্থ্য কর্মকর্তার নমুনা সংগ্রহ
তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে এক ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শকের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়ি...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
