শাহজাদপুর উপজেলার পৌর সদরের পাড়কোলা বাজারে সালেহা-জালাল ফাউন্ডেশন ও পাড়কোলা ইয়ুথ ক্লাব এর আয়োজনে সালেহা-জালাল ফাউন্ডেশনের কার্যালয়ে দুঃস্থ নারীদের মাঝে শেলাই মেশিন সহায়তা ও নারী উন্নয়নে অবদান রাখায় বিশিষ্ট ব্যক্তিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রবিবার(৭নভেম্বর) বিকালে হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও পাড়কোলা ইয়ুথ ক্লাব এর সভাপতি কে. এম. জাহিদুজ্জামান এর সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা উপস্থিত থেকে এ সহায়তা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, শাহজাদপুর মহিলা কলেজের প্রভাষক মোঃ রকিকুল ইসলাম, গোবিন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ সুন্দর দে, বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুনসুর রহমান, দুর্গাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক হাসিনা রোমেনা খন্দকার, পাড়কোলা ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার এস এম শরিফুল ইসলাম, মীর সাইফুল ইসলাম(সেলিম), মীর সমিউল্লাহ ইসলাম, আবু সালেক প্রমুখ।
হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও পাড়কোলা ইয়ুথ ক্লাব এর সভাপতি কে. এম. জাহিদুজ্জামান বলেন, আমি আমার ব্যক্তিগত উদ্যেগে ৫জন নারীদের মাঝে আমার সাধ্যমত সহায়তা করার চেষ্টা করলাম। যেন আমার এ সহযোগীতা দেখে সমাজের বিত্তশালীরা যেন দুঃস্থ নারীদের পাশে এসে দাড়ায় এই কামনায় করি।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, নারী ও পুরুষের মধ্যে বৈষম্য দুর না হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হওয়া সম্ভব নয়। পুরুষ ও নারীরা সমান ভাবে সমান অধিকার ভোগ করবে এটা হল উন্নয়নের পুর্ব শর্ত। আমাদের দেশের প্রেক্ষাপটে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারীর অন্যতম মাধ্যম হলো শিক্ষা। তাদেরকে স্বশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
অপরাধ
শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...
উল্লাপাড়া সংবাদ
উন্মুক্ত বাজেট আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ... সিরাজগঞ্জ: ছোট শিশুর জন্য গাছ থেকে একটি আম ছেড়ায় স্কুলের দপ্তরী ও তার স্বজনরা শিশুর চাচা ও নানা-দাদাসহ তিনজনকে কুপিয়ে আহ...
শাহজাদপুর
শাহজাদপুরে বানভাসিদের পাশে সাবেক এমপি চয়ন
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থীকে প্রধানমন্ত্রীর অনুদান
অপরাধ
শিশুর জন্য আম ছেড়ায় ৩ জনকে কুপিয়ে জখম
