ছবি- শাহজাদপুর সংবাদ ডটকম।
ছবি- শাহজাদপুর সংবাদ ডটকম।
প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষে সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনব্যপী প্রাণিসম্পদ প্রদর্শনী’র শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবং সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষে ১৮ জন সুফল ভোগীদের মাঝে দুইটি করে ভেড়ি বিতরণ করা হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি'র) সার্বিক সহযোগিতায় শনিবার(২৫ ফেব্রুয়ারী) সকালে মাওলানা সাইফুদ্দীন এহিয়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী ও ভেড়ি বিতারণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। এবং প্রদর্শনীতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিল্লাল হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন এর সভাপতিত্বে উপজেলা এক্সটেনশন অফিসার ডাঃ সোনালী খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ডক্টর প্রিয় মোহন দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম মৃধা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের খাদ্য ও পুষ্টির চাহিদার পাশাপাশি একজনকে দেখে আরেকজন যেন এসব খামার গড়তে উৎসাহি হয় ও উপজেলার প্রতিটা অঞ্চলে এসব খামাড় ছড়িয়ে দিতেই এই মেলার আয়োজন।
প্রদর্শনীতে প্রায় ২৫টি স্টলে উপজেলার বিভিন্ন খামার থেকে উন্নত জাতের গরু, ছাগল-ভেড়া, হাঁস-মুরগি, কবুতর সহ বিভিন্ন ওষুধ কোম্পানির পণ্য মেলায় প্রদর্শন করেন। এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক খামারিরা অংশগ্রহণ করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’
করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় এখন পর্যন্ত কোন ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে এর আক্রমন থেকে বাঁচতে যে পদ্ধতিটি...
জাতীয়
গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ
শামছুর রহমান শিশির : দেশের দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরের পশ্চিম পার্শ্বের রাউতারা গ্রামে দেশের একমাত...
বিনোদন
নোবেল গ্রেফতার
২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষাঙ্গন
ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি
আমি জানি না আজ (গতকাল) রেজাল্ট হয়েছে। বাবার সাথে অন্যের জমিতে দিন মজুরের কাজ করতে গিয়ে দুপুরে হেড স্যারের ফোনে জানতে পার...
খেলাধুলা
লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন
গ্রুপ অনুশীলন শুরু হয়ে গেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দলগুলোর। সরকারের স্বাস্থ্যবিধির সাথে ক্লাবগুলো একমত হতে না পা...
