বুধবার (৪ মে) বিকেলে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর নূরজাহান মযহার স্কুল এন্ড কলেজ মাঠে ডাক্তার মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২২ শুরু হয়েছে। চরনবীপুর প্রগতি সংঘের উদ্যোগে প্রগতি সংঘের সভাপতি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি জননেতা চয়ন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উদ্বোধনী খেলার প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল খালেক ও তাঁর সহধর্মিনী বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রাশেদা খালেক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, ঋষভ ইসলাম প্রমূখ। উদ্বোধনী খেলায় মেরাজ স্পোটিং ক্লাব ১-০ গোলে জাকারিয়া স্পোটিং ক্লাবকে পরাজিত করে। খেলায় জয়সূচক একমাত্র গোল করেন মেরাজ স্পোটিং ক্লাবের খেলোয়াড় মামুন। উদ্বোধনী খেলা পরিচালনা করেন ফিরোজ। উক্ত ফুটবল টুর্ণামেন্টে অসংখ্য ক্রীড়ামোতি দর্শক উপস্থিত ছিলেন।
খেলার আয়োজক জননেতা চয়ন ইসলাম বলেন, ঈদের ছুটিতে নাড়ির টানে গ্রামের বাড়ি ছুঁটে আসেন অনেকেই। কিন্তু তাদের ও এলাকাবাসীর বিনোদনের তেমন ব্যবস্থা না থাকায় এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল খালেক বলেন, আমার নেতৃত্বদানের শিকড় চরনবীপুর প্রগতি সংঘে নেতৃত্ব দেয়ার মধ্য দিয়েই নেতৃত্ব দেয়া শিখেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছি, বাংলাদেশ আওয়ামী লীগে নেতৃত্ব দিচ্ছি। সেই প্রগতি সংঘ আজকের খেলার আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, ৪ টি দল এ টুর্ণামেন্টে অংশ নিচ্ছে। আগামী ৮ মে উক্ত টুর্ণামেন্টের ২য় খেলায় অংশগ্রহণ করবে ঋষভ স্পোটিং ক্লাব ও শেখ রাসেল স্পোটিং ক্লাব।।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...
শাহজাদপুর
শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...
