সিরাজগঞ্জ শাহজাদপুরে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার(২৭নভেম্বর) দুপুরে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগ্মসচিব পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এসময় ড. ফারুক আহাম্মদ বলেন, "আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধারা নিশ্চিত বিপদ জেনেও দেশকে মুক্ত করতে ঝাপিয়ে পড়েছিলেন, রক্ত দিয়েছিলেন, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য। আর সেই উদ্দেশ্য সংবলিত ছিল ৭২ এর সংবিধানে। তাই আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় এগিয়ে যেতে হবে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন প্রতিষ্ঠার জন্য। "
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ লিয়াকত সালমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মৃধা প্রমুখ।
এর আগে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচছা জানান, শাহজাদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে এবং সব শেষে বিদায়ী অতিথি ড. ফারুক আহাম্মদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...
শাহজাদপুর
শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক
আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...
জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...
