শনিবার, ২১ মার্চ ২০২৬

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ৪৬তম বর্ণাঢ্য  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

১লা জানুয়ারি (বুধবার) সকালে এ উপলক্ষে স্থানীয়  বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। 

এদিন, বেলা সাড়ে ১১টার দিকে শাহজাদপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলা ছাত্রদলের আহবায়ক আল মামুন জুয়েলের নেতৃত্বে হাইস্কুল মাঠ থেকে বিশাল এক শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা হয়।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ,  পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপি'র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং প্রেস ক্লাবের বিপ্লবী সাধারন সম্পাদক মোঃ আল আমিন হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমেদ অনিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হোসাইন, মির্জা স্বপন, ইউনুছ, সদস্য আরিফসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। 

সম্পর্কিত সংবাদ

আইএস এর শক্তি ও অর্থের উৎস

আন্তর্জাতিক

আইএস এর শক্তি ও অর্থের উৎস

শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ১০ কিঃমিঃ এলাকায় তীব্র যানজট

সিরাজগঞ্জ জেলার সংবাদ

শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ১০ কিঃমিঃ এলাকায় তীব্র যানজট

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মঙ্গলবার ভোররাত রাত ৩টা থেকে ১০ কিল...

করোনায় কয়েক দশকেরও বেশি সময় ভুগতে হবে: অ্যাডানম গেব্রিয়েসাস

আন্তর্জাতিক

করোনায় কয়েক দশকেরও বেশি সময় ভুগতে হবে: অ্যাডানম গেব্রিয়েসাস

বিশ্বের নানা প্রান্তে করোনার প্রভাব কমলেও এর ছাপ থাকবে দীর্ঘদিন এবং সেই সময়টা কয়েক দশকেরও বেশি বলে মন্তব্য করেছেন আন্তর্...

সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই

অর্থ-বাণিজ্য

সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই

নিজস্ব সংবাদদাতাঃ করোনা প্রভাবে থমকে আছে সিরাজগঞ্জের ধান কাটা। মাঠে ফসল ভালো হলেও কৃষি শ্রমিক সংকটের কারণে দিশেহারা কৃষক...

শাহজাদপুরে ৯৩ দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনীদের সহিত ড. এম এ মুহিত

ধর্ম

শাহজাদপুরে ৯৩ দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনীদের সহিত ড. এম এ মুহিত

ব্যাপক উৎসব উদ্দীপনা আর উৎসবমূখর পরিবেশে শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নের ৯৩টি দুর্গা প্রতিমা মন্ডপে সনাতনী