রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে ৫নং গালা ইউনিয়ন পরিষদের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ই ডিসেম্বর) বিকালে উপজেলার ৫নং গালা ইউনিয়নের হাটবায়রা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় গালা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আ.লীগের সহ সভাপতি আব্দুল জব্বার, বীরমুক্তিযোদ্ধা কোরবান আলী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক ছাত্র নেতা আহাদ খান রাসেল প্রমুখ।

 গালা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে কাজ করতে হবে। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় আজকের বাংলাদেশ। তিনি আরও বলেন, মুক্তিযুুদ্ধ শুধু আমাদের বিজয়ের ইতিহাস নয়, আমাদের দেশপ্রেমের অনুপ্রেরণা যোগায় এবং আমাদেরকে উজ্জীবিত করে।

আলোচনা সভায় প্রত্যেক বক্তাই ১৯৭১ সালের স্বাধীনত যুদ্ধে শহীদদের শ্রদ্বাভরে স্মরণ করেন এবং এসময় স্বাধীন বাংলাদেশের রুপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

জুতা পরে কমলমতি শিশুদের ক্লাসে ঢুকতে দেয় না প্রধান শিক্ষক

শিক্ষাঙ্গন

জুতা পরে কমলমতি শিশুদের ক্লাসে ঢুকতে দেয় না প্রধান শিক্ষক

বিদ্যালয়ের কমলমতি শিশুদের জুতা পায়ে দিয়ে শ্রেণি কক্ষে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ল...

রূপ সম্পদ ঐতিহ্য হারাতে বসেছে চলনবিল

জাতীয়

রূপ সম্পদ ঐতিহ্য হারাতে বসেছে চলনবিল

যথাযথ উদ্যোগ আর সংরক্ষণের অভাবে দেশের বৃহত্তম চলনবিল কালক্রমে তার নিজস্ব রূপ, সম্পদ, ঐতিহ্য সব কিছুই হারাতে বসেছে!

শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ৯শ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুরে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯০০ পিচ ইয়াবা ও নগদ এক লক্ষ দশ হাজার টাকাসহ চঞ্চল ব্যাপারী (২১) নামের...

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

শাহজাদপুর

বিধিনিষেধ না মানায় শাহজাদপুরে ১৬ জনকে জরিমানা

লকডাউন কার্যকর করতে বুধবার শাহজাদপুর ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্ত সরকারি বিধি...