সোমবার, ২৩ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে খাস খতিয়ানের ১৯০ বিঘা জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১জন নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছে এবং শতাধিক বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

নিহত মোঃ মদিন মোল্লা (৫৫) উপজেলার রূপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামের মৃত ছকির মোল্লার পুত্র। নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করেছে।  

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার রুপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামের ১’শ ৯০ বিঘা খাস খতিয়ানের জমি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের হালিম গ্রুপ ও জাফর গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গতশনিবার দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া হলে তৎক্ষনাৎ শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় গ্রুপকে শান্ত থাকার অনুরোধ করে। এদিকে রবিবার(১৩এপ্রিল) সকালে আবারও জাফর গ্রুপ এবং হালিম গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত। সংঘর্ষ চলাকালে মৃত ছকির মোল্লার পুত্র মোঃ মদিন মোল্লা(৫৫) নিহত হয়। এসময় আব্দুর রাজ্জাক(৪৫), ইনজামুল হক(২৬), আলতাব(৫৭), বাবলু মোল্লা(৪৫) সহ আরও অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে জাফর গ্রুপের মোঃ মদিন মোল্লার নিহত হওয়ার খবরে হালিম গ্রুপের লোকজন বাড়ীঘর ফেলে রেখে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সুযোগে জাফর গ্রুপের লোকজন বিভিন্ন বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করছে বলেও অভিযোগ উঠেছে।


এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আসলাম আলী জানান, মূলত খাস খতিয়ানের জমি দখল এবং আধিপত্য বিস্তার নিয়ে এলাকার হালিম এবং জাফর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় প্রথমে শনিবার দুই গ্রুপ সংঘর্ষে জড়ালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার সকালে আবারও তারা সংঘর্ষে জড়ালে মদিন মোল্লা নামে একজন নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...