সোমবার, ২৩ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৪টি প্রকল্পের আওতায় ২৭১ জনের নাম তালিকা ও বিকাশ নাম্বার জমা দেওয়া হয়েছে উপজেলায় অথচ কাজ করছেন ১৯৯ জন শ্রমিক।

প্রকল্প এলাকায় প্রকল্পের তথ্য সংশ্লিষ্ট সাইনবোর্ড থাকার কথা থাকলেও ইউনিয়নের কোথাও প্রকল্পের কোন সাইনবোর্ড লক্ষ্য করা যায়নি। প্রকল্পের টাকা আত্মসাৎ করতেই সেই সাইনবোর্ড সরবরাহ করা হয়নি বলে অভিযোগ অনেকের।

অপরদিকে কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন(খোকন) শ্রমিক কম কাজ করার কারন হিসাবে জানান, উপজেলা প্রকল্প ব্যাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নাছির উদ্দিন জানিয়েছে আমরা যেদিন আসবো সেদিন যে ক-জন শ্রমিক পাবো তারাই সপ্তাহ জুরে কাজ করতে পারবে। বিষটি খুবই অমানবিক, একদিন মানুষের সমস্যা থাকতেই পারে। আমি দ্রুত বিষয়টি সমাধানে উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

ইউনিয়নের ৪ টি প্রকল্পে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটপাচিল গ্রামে ৫৬ জন শ্রমিকের জায়গায় কাজ করছেন ৩৯ জন, পাথালিয়াপাড়া গ্রামে ৬৫ জন শ্রমিকের জায়গায় কাজ করছেন ৫৫ জন ও গোপালপুর গ্রামে ৮০ জন শ্রমিকের জায়গায় কাজ করছেন ৫১ জন, ভাটপাড়া গ্রামে ৭০ জন শ্রমিকের জায়গায় কাজ করছেন ৫৪ জন।

অভিযোগের বিষয়ে উপজেলা প্রকল্প ব্যাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নাছির উদ্দিন কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল অফিসে আসেন কথা বলবো।

এ ব্যাপারে উক্ত প্রকল্পের সভাপতি ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা পাল্টা পাল্টি অভিযোগের বিষয়ে বলেন, আমাদের লোকবল কম থাকায় প্রতিদিন যাওয়া সম্ভব নয়। যদি শ্রমিক বেশি আসে তাহলে অবশ্যই চেয়ারম্যানকে আমাদের জানাতে হবে। শ্রমিক হিসাব করে বিল দেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...