বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী কৃষি উন্নয়নের আওতায় শাহজাদপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সমাপ্ত হয়েছে। শনিবার (১২ মার্চ) শাহজাদপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মো: লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে শাহজাদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: এহসানুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আব্দুস সোবহান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হোসনেয়ারা বিলকিস প্রমুখ। মেলার সমাপনী দিনের প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও ফলদ বৃক্ষ বিতরণ করেন। এ সময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

জানা গেছে, উক্ত মেলায় বিভিন্ন ধরনের ফলমূল, সবজি, বীজ ও সার, আধুনিক রোপণ পদ্ধতি ও নিয়মাবলী সম্বলিত লিফটেট প্রদর্শন করা হয়। মালচিং পদ্ধতি, বসতবাড়িতে সবজি চাষ, আধুনিক পদ্ধতিতে ধান চাষ, বীজ ও সার নমুনা পদ্ধতি, টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে উন্নত জাতে পরির্বতন, ভার্মি কম্পোস্ট প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি  প্রদর্শন করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক