সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় বাবা-মা’র উপর অভিমান করে জাহানারা খাতুন (১২) নামে এক মাদ্রাসার শিক্ষার্থী ও আলিম (৩৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
রবিবার(১১আগষ্ট) সকালে উপজেলার পৌর সদরের পারকোলা মহল্লায় ও বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল গ্রামে এ দু’টি আত্মহত্যার ঘটনা ঘটে।
জাহানারা খাতুন (১২) পারকোলা গ্রামের মোঃ আফান সরকারের মেয়ে। এবং অপরদিকে আলিম(৩৮) এনায়েতপুর থানার বাঔখোলা গ্রামের মোঃ হক সাহেবের ছেলে ও তারা দীর্ঘদিন ধরে মামার বাড়ি বলতৈল ইউনিয়নের ঘোড়শাল গ্রামে থাকে।
জানাগেছে, মাদ্রাসায় না যাওয়ায় বাবা-মা শাসন করাতে, বাবা মা’র উপর অভিমান করে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না দ্বারা ফাঁস দিয়ে জাহানারা খাতুন আত্মহত্যা করে। তাৎক্ষণিক পরিবারের লোক ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
অপরদিকে পারিবারিক কহলের জেরে আলিম(৩৫) বাড়ির পার্শ্ববর্তী মাঠে বিষ খেয়ে আত্মহত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ওসি অপারেশন্স আব্দুল মজিদ জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ দু’টি ঘটনায় পৃথক পৃথক ভাবে দু’টি ইউডি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...
শাহজাদপুর
শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...
