শনিবার, ২১ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বোমা হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ দলীয় কার্যালয়ে ব্যপক ভাংচুর চালায়।

মঙ্গলবার(২২নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে বোমা হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে। এসময় অবিষ্ফোরিত ৩টি ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ। 

খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা ও পরিদর্শক (অপারেশন) আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করে।

বুধবার(২৩নভেম্বর) দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি। তবে বিশ্বস্তসূত্রে জানা গেছে, ২০/২৫ জন নামীয় ও অজ্ঞাতনামা ১৫০/১৫০ জনের নামে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিষয়ে ইউনিয়ন আ’লীগের সভাপতি সেলিম আক্তার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন বলেন, মঙ্গলবার রাতে আমরা ইউনিয়ন দলীয় কার্যালয়ে মিটিং শেষে বাইরে যাই। এসময় রাত আনুমানিক সাড়ে নয়টায় ২০/২৫ জনের মুখোশ পরিহিত বিএনপির একদল সন্ত্রাসী মোটরসাইকেল যোগে দলীয় কার্যালয়ের সামনে এসে বোমার বিস্ফোরণ ঘটায়। পরে তারা দলীয় কার্যালয়ে ঢুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ কার্যালয়ে ভাংচুর চালায়। এসময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে তারা পালিয়ে যায়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম বলেন, আগুন সন্ত্রাসী ও দেশে নৈরাজ্যকারী বিএনপির সন্ত্রাসীরা দেশে অস্থিতিশীলতা তৈরি করছে। এরই ধারাবাহিকতায় গাড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বিএনপি নেতাদের নির্দেশে এই হামলা করা হয়েছে। এসময় তিনি দ্রুত হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা বলেন, গতমঙ্গলবার রাতে গাড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে একদল দুর্বৃত্তরা ককটেল বোমা হামলা চালিয়ে কার্যালয় ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। তিনি আরো বলেন, আমরা ঘটনাস্থল থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...