মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর সংবাদ ডটকমঃ শাহজাদপুরে আবারও মানবদেহে পশু রোগ এ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে। শতশত কোটি টাকা ব্যায়ে উপজেলার সর্বত্র ভ্যাকসিনেশন কর্যক্রম পরিচালনা করেও এর কোন সুফল আসেনি। মাঝে মধ্যেই মানবদেহে এ রোগ দেখা দিচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল বুধবার উপজেলার কৈজুরি ইউনিয়নের পাথালিয়া পাড়া এবং রুপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিন পাড়া গ্রামের ১১ জন নারী পুরুষ ও শিশুর দেহে ভয়ংকর এই এ্যানথ্রাক্স রোগ সনাক্ত করা হয়েছে। এর মধ্যে পাথালিয়া পাড়া গ্রামের ৭ জন ও বাঘাবাড়ী দক্ষিন পাড়া গ্রামের ৪ জন আক্রান্ত হয়েছে।
এরা হলোঃ বিথি (১০), সাকিল (১৫), হাবিব (১৭),শামছুল হক (৩৭),মানিক (৩০), বাবলু (২৫), রনি (২০), রুহুল আমিন (২৫), মজিবর (৩০), শাহ্ আলম (২৮),আয়মালা খাতুন (৩৫)। এদেরকে পোতাজিয়ায় অবস্থিত শাহজাদপুর উপজেলা হেলথ কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ১৪ ও ১৫ আগষ্ট পাথালিয়া পাড়া গ্রামের নুরু ব্যাপারী ও অপর আরেকজনের দুটি অসুস্থ্য ছাগল জবাই করে । এ ছাড়া গত ৪ আগষ্ট বাঘাবাড়ী দক্ষিন পাড়া গ্রামে একটি অসুস্থ গরু জবাই করে। এই গরু ও ছাগলের মাংস নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে বিক্রি করে। এই মাংস নাড়াচাড়া করায় আক্রান্তদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দেখা দেয়। গতকাল বুধবার শাহজাদপুর উপজেলা হেলথ কমপ্লেক্সে এরা চিকিৎসা নিতে গেলে চিকিৎসকরা তাদের শরীরে এ্যানথ্রাক্স দেখা দিয়েছে বলে সনাক্ত করে । শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বেলায়েত হোসেন এর সত্যতা স্বীকার করেছেন। কৈজুরি ইউনিয়নের হেলথ ইন্সপেক্টর আনছার আলী জানান, বাবুল ও রনির দেহে এ্যানথ্রাক্স সনাক্ত করেছেন। এ ব্যাপারে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল হাই এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের খবর তাদের জানা নেই। এদিকে গতকাল বুধবার বিকেলে জেলা সিভিল সার্জন অফিসের একটি চিকিৎসক দল এবং মহাখালীর আইবিসিআরএর একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করেন। এদিকে শাহজাদপুরে আবারও এ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ায় গো-খামারীরা চরম আতঙ্কের মধ্যে পড়েছে। বিশেষ করে এলাকার ৩২ হাজার ষাড় মোটাতাজা করার কাজে নিয়োজিত কৃষকরা বেশী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এরা এর দ্রুত প্রতিকার ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
শাহজাদপুরে মিশন স্মৃতি সংসদ প্রীতি ফুটবল ম্যাচে ২-০ গোলে দ্বারিয়াপুর বিবাহিত একাদশের জয়লাভ
শামছুর রহমান শিশির, শাহজাদপুর : আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে মিশন স্মৃতি সংসদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্...
রাজনীতি
বিএনপির গণজোয়ারে ভীতু ক্ষমতাসীনরা নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন চালাচ্ছে- ড. এমএ মুহিত
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনে ধানের শীষের প্রার্থী প্রফেসর ড. এমএ মুহিত অভিযোগ করেছেন, ‘শাহজাদপুরে...
স্বাস্থ্য
সারাদেশে প্রতিবন্ধীদের জন্য এডজাষ্টেবল হুইল চেয়ার তৈরির প্রথম কারখানার উদ্বোধন শাহজাদপুরে
শামছুর রহমান শিশির/ এম এ হান্নান : গতকাল শুক্রবার বিকেলে চাইন্ড সাইট ফাউন্ডেশান (সিএসএফ) এর উদ্যোগে শাহজাদপুর পৌরসদরের খ...
খেলাধুলা
শাহজাদপুরে হোসেন আলী-আলেয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সিরাজগঞ্জ শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়নে আলোকদিয়ার উদয়ন সংঘের আয়োজনে মরহুম আলহাজ্ব হোসেন আলী-আলেয়া স্মৃতির স্বরণে ফুটবল টুর...
শাহজাদপুর
কবিগুরুর ১৬১ তম জন্মজয়ন্তীতে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন কাল
২৫ শে বৈশাখ রবিবার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় পর...
শাহজাদপুর
শাহজাদপুরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধা আটক
সিরাজগঞ্জ শাহজাদপুরে ৭ বছরের একটি শিশু কন্যাকে যৌন হয়রানির অভিযোগে ৬২ বছর বয়সী এক বৃদ্ধাকে আটক করেছে থানা পুলিশ।
