বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : মঙ্গলবার (৩১ আগষ্ট) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আলী আজগর হত্যা মামলার প্রধান আসামী শাহজাদপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পীযূষ। 

এ সময় হামলাকারীদের  বাঁধা দিতে গিয়ে কাউন্সিলর পীযূষের ছোট ভাই অরূপ, সমর্থক তমাল, অন্তু, রোকন, শাহীন ও মঈন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়েছে। হামলাকারীদের ২ জনকে ধারালো চাকুসহ আটক করে কোর্ট পুলিশের হাতে তুলে দেয়া হলেও তাদের ছেড়ে দেয়া হয় বলে কাউন্সিলর পীযূষের ক্ষুব্ধ সমর্থকেরা দাবী করেন। অন্যদিকে, কোর্ট পুলিশের পক্ষ থেকে এ অভিযোগ অম্বীকার করা হয় । এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে আলী আজগর হত্যা মামলার প্রধান আসামী শাহজাদপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পীযূষ বলেন, ‘এদিন হত্যা মামলায় বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করতে গেলে পৌর নির্বাচনে পরাজিত প্রার্থী সাবেক কাউন্সিলর বেলাল হোসেনের ভাগ্নে কান্দাপাড়া মহল্লার রওশন আলীর ছেলে স্থানীয় যুবলীগ নেতা রাজীবের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে ধারালো ছুরি ও চাইনিজ এন্টিকাটার দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তার লোকজন বাঁধা দিতে গেলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়ে মারপিট করে । এতে তিনিসহ তার ৭ সমর্থক আহত হয়। তিনি এ ঘটনার সুবিচার দাবী করেন।’

এ বিষয়ে উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ফজলুল হক বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা প্রয়োজন। সেইসাথে কোর্ট চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও বৃদ্ধি করা উচিত বলে তিনি অভিমত ব্যক্ত করেন। ’

অপরদিকে, সিএসআই আসলাম বলেন, ‘কোর্ট চত্বরে নিরাপত্তায় পর্যাপ্ত জনবল না থাকায় এমন হয়ে থাকতে পারে। তবে কোর্ট পুলিশের হাতে ২ হামলাকারীদের তুলে দেয়ার পরে ছেড়ে দেয়ার তথ্য তার জানা নেই।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...