সিরাজগঞ্জ শাহজাদপুরে আদালতের আদেশে বিপুল পরিমান গাঁজা ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত ৫৯ কেজি গাঁজা একটি মাদক মামলায় উদ্ধার করা হয়েছিলো। যার মুল্য আনুমানিক প্রায় ১৮ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নজরুল ইসলাম মৃধা জানান, সোমবার (১৩ মার্চ) বিকেলে শাহজাদপুর চৌকি আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানীর উপস্থিতিতে আদালতের আদেশে একটি মামলায় জব্দকৃত ৬০ কেজি গাঁজার মধ্যে ৫০০ গ্রাম আলামাত রেখে বাকী গাঁজা উপজেলার মশিপুরের একটি ইট ভাটায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার ওসি অপারেশন আব্দুল মজিদ, কোর্ট পরিদর্শক মোঃ আসলাম হোসেনসহ থানা পুলিশের একটি দল।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
