রবিবার, ২২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে আদালতের কর্মচারীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার জেরে আইনজীবীদের আদালত বর্জন সোমবার(২৪জানুয়ারী) নয় দিনে গড়িয়েছে। আদালত বর্জনের টানা নয় দিন অতিবাহিত হলেও সমঝোতার কোন আভাস মেলেনি। আইনজীবীদের আদালত বর্জনে আদালতে অচলাবস্থায়  বিচার প্রার্থীদের ভোগান্তি চরম পর্যায়ে।

আদালত বর্জনের সোমবার নয় দিনে শাহজাদপুর উপজেলা চৌকি আদালতে দেখা যায় এখানে কর্মরত সব আইনজীবী নিজ নিজ সেরেস্তায় থাকলেও আদালতের কোন কার্যক্রম করেনি। কোন আইনজীবী মামলার শুনানীর জন্য আদালতের এজলাসগামী হননি। আইনজীবীদের আদালত বর্জনের কারনে বিচার প্রার্থীরা চরম ভোগান্তিতে পরেছে।

শাহজাদপুর আদালত চত্বরে প্রতিবেদকের সাথে কথা হয় শাহজাদপুরের চড়াচিথুলিয়ার গ্রামের বিচারপ্রার্থী বাবু’র সাথে, তিনি জানান, তার এক স্বজন হাজতে আছে কিন্তু আদালত বর্জন থাকায় জামিন আবেদন করতে পারছি না। আরেকজন জানান, আমার মামলা আপোষ হয়েছে কিন্তু আদালতের অচলবস্থায় মামলা তুলতে না পারায় আমাদের বাদী ও আসামীদের মধ্যে তিক্ততা বাড়ার সম্ভাবনা আছে। এছারাও অনেক সাধারণ বিচার প্রার্থী জানিয়েছেন তাদের ভোগান্তির কথা।

শাহজাদপুর উপজেলা আদালতের কর্মকর্তা কর্মচারী যথারীতি দাপ্তরিক কাজ করতে আদালতে আসলেও  গতরোববার(১৬ জানুয়ারী) থেকে আইনজীবীরা না যাওয়ায় আদালতের কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। তৈরি হচ্ছে মামলাজট।

আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার(১৩ জানুয়ারী) সিরাজগঞ্জের আবুল কালাম  নামের এক আইনজীবীর উপরে সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট(১) আদালতের স্টেনোগ্রাফার মোঃ ইউসুফ আলী অতিরিক্ত ঘুষ দাবী করায় তা না দেওয়া ও ইউসুফ আলী ও তার ভাড়াটিয়া লোক মিলে  ঐ আইনজীবিকে মারপিট ও জখম করে। এ ঘটনায় ওই দিনই আইনজীবী আবুল কালাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত(১) এর স্টেনোগ্রাফার ইউসুফ আলীকেও আসামি করা হয়েছে।

পরবর্তীতে ঐ স্টেনোগ্রাফারকে কয়েকজন আইনজীবি মারপিট গুরুতর জখম করে এমন অভিযোগ বিচারবিভাগীয় কর্মকর্তা কর্মচারীদের। এ ঘটনায় উভয় পক্ষে মামলা হয়েছে।

এ ঘটনায় সিরাজগঞ্জের বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারী রোববার(১৬ জানুয়ারি) কলম বিরতির ঘোষনা দিয়ে সিরাজগঞ্জের আদালত চত্বরে প্রতিবাদ মিছিল করে। ঐ দিনই পরবর্তীতে সিরাজগঞ্জের আইনজীবী সমিতির পক্ষ থেকে  কোর্ট বর্জনের ঘোষনা দেওয়া হয়। শাহজাদপুর আইনজীবী সমিতি সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির অঙ্গ সংগঠন হওয়ায় শাহজাদপুর চৌকি আদালতে আজকে আদালত বর্জনের নয় দিন চলছে।

শাহজাদপুর চৌকি আদালতের সিএসআই মোঃ আসলাম হোসেন জানিয়েছেন, শাহজাদপুর আদালতে চত্বরে পরিবেবেশ পরিস্থতি স্বাভাবিক আছে এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিষয়ে শাহজাদপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড.মো. ফজলুল হক জানান, সিরাজগঞ্জের জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্তে এখানে টানা নয় দিন ধরে কোর্ট বর্জন চলছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...