পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে এবং ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন অমান্য করে ভাটা পরিচালনা করার দায়ে সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও দুইটি ইটভাটার মালিককে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটা গুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ওই আদালত।
সোমবার(১১জানুয়ারী) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মঈন উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় উপজেলার গাড়াদহ ইউনিয়নের গাড়াদহের কথা ব্রিকস ও মকরকোলা এলাকার নাম ব্রিকস ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া এ সময় মাকড়কোলা এলাকার রবিউল ইসলাম পরিচালিত এমএনসি ইটভাটা ও সৈকত ব্রিকস লিমিটেড এর মালিককে পরিবেশ ছাড়পত্র, বসতবাড়ি ও স্কুলের ২০০ মিটারের মধ্যে ইট ভাটা নির্মাণ এর অপরাধে ৪ লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার বলেন, এসব ইট ভাটায় লাইসন্সে ও পরবিশে অধদিপ্তররে ছাড়পত্র নাই। ভাটাগুলোতে পরবিশেবান্ধব ঝকিঝাক চমিুনী নাই। এছাড়া জ্বালানী কাঠ দিয়ে ইট পুড়িয়ে এসব ইটভাটা পরিবেশের ক্ষতি করছে।
তিনি আরো বলনে, বসতবাড়ি ও স্কুলের পাশে ভাটা পরিচালনা, ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় অবৈধ ইটভাটা ধ্বংসে দেশব্যাপী অভিযান চলছে।এর অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার আজ অভিযান শুরু হয়। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসময় শাহজাদপুর ফয়ার সার্ভিসের টিম, র্যাব-১২ এবং জেলা পুলিশের ১ টি করে চৌকস দল উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
জীবনজাপন
শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা
দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...
শাহজাদপুর
এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের
আসাদুর রহমান, এনায়েতপুর প্রতিনিধি : এনায়েতপুর থানার আওতাধীন খুকনি ইউনিয়নের এনায়েতপুর-শাহজাদপুর সংযোগ সড়কের খুকনি থেকে কা...
এনায়েতপুর
এনায়েতপুরে মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি
সিরাজগঞ্জের এনায়েতপুরের এনায়েতপুর থানা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা না হলেও ক্ষতি...
অর্থ-বাণিজ্য
ওকলা টেস্টে দ্রুততম নেটওয়ার্কের স্বীকৃতি পেল বাংলালিংক
ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘ওকলা’ পরিচালিত নিরীক্ষায় চলতি বছরের প্রথম ও দ্বিতীয়...
