শনিবার, ০৭ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে ছিনতাই হয়ে যাওয়া দুটি অটোবাইক উদ্ধারসহ অটোবাইক ছিনতাই চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে পৌর সদরের আবাসিক হোটেল সিরাজ প্লাজা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- রংপুর জেলা মিঠাপুকুর খোলাসপুর গ্রামের সাত্তারের ছেলে আশরাফুল মিয়া(৩০), নীলফামারী জেলার মন্টু মিয়ার ছেলে শামীম(৩৫), শাহজাদপুর উপজেলার দত্তদরতা গ্রামের মৃত ইউসুফু মোল্লা ছেলে শাহ আলম(৩৫), চরজামিরতা গ্রামের মৃত ছানোয়ারের ছেলে আবু সাইদ(৪৪), কাংলাকান্দা গ্রামের মোঃ আঃ রশিদের ছেলে জুলমত আলী(৪২) ও সিরাজগঞ্জ সদরের হরিপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে জিয়াউর রহমান জিয়া(৪২)।

মঙ্গলবার(১২নভেম্বর) শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী এক সংবাদ সম্মেলনে জানান, গত ১ নভেম্বর সন্ধ্যায় ছিনতাই চক্রটি যাত্রীবেসে অটোবাইক চালক সাওনকে রির্জাভ করে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে জুসের মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশ্রিত করে চালককে পান করিয়ে চড়াচিথুলিয়া জামে মসজিদ এর নিকট নির্জন স্থানে চালককে অজ্ঞান অবস্থায় রাস্তার ধারের জঙ্গলে ফেলে দিয়ে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইলসহ অটোবাইক (বোরাক) গাড়িটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনগন অজ্ঞান অবস্থায় অটোচালককে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় চালকের বোন সাবানা খাতুন থানায় বাদী হয়ে মামলা দায়ের করে।

ওসি আরও জানান, তারপর তথ্যপ্রযুক্তির সহয়তায় ও পুনরায় ছিনতাইয়ের পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ছিনতাইকারী চক্রটি পৌর সদরের একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন। এরপর থানা পুলিশ অভিযান চালিয়ে চক্রটির ৬ জন সদস্য আটকসহ দুই অটোবাইক উদ্ধার করা হয়। এদের মধ্যে আশরাফুল মিয়া ও শামীম এর নামে ১৬টি জেলায় বিভিন্ন মামলা রয়েছে। আকটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান ওসি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে হেরোইনসহ রাজু আহম্মেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ জ...

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

রাজনীতি

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...

ঈদের দিনেও বিএনপির বিষোদগারের রাজনীতি : তথ্যমন্ত্রী

রাজনীতি

ঈদের দিনেও বিএনপির বিষোদগারের রাজনীতি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পবিত্র ঈদের দিনেও বিষোদগারের রাজনীতি থেকে বেরিয়...

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

জীবনজাপন

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রবাসী

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...