শনিবার, ০৭ মার্চ ২০২৬
ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে এবছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দরিদ্র পরিবারের দুইজন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ উপহার দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। শনিবার দুপুরে উপজেলার পৌর সদরের শক্তিপুর মহল্লার নূরজাহান ভবনে শিক্ষার্থীদের হাতে এ অর্থ তুলে দেন প্রফেসর মেরিনা জাহান কবিতা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, মানবাধিকার কর্মী মনিরুল গনি চৌধুরী শুভ্র, সাংবাদিক ফারুক হাসান কাহার প্রমুখ। জানা যায় উপজেলার পোরজনা ইউনিয়নের চরকাদাই গ্রামের ধানকাটা শ্রমিক নাসির উদ্দিনের ছেলে মো. মামুম হোসেন (১৬) বাবার সাথে ধানকাটা শ্রমিকের কাজ করেও এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। অপরদিকে উপজেলার কৈজুরি ইউনিয়নের পূর্বচরকৈজুরি গ্রামের মৃত কাঠমিস্ত্রী মোশারফ ব্যাপারীর মেয়ে সাঞ্জিদা আক্তার সম্পা (১৬) মায়ের সাথে অন্যের বাড়িতে ধান সিদ্ধ-শুকানোর কাজ ও টিউশনি করে এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। মেধাবী এই দুজন শিক্ষার্থীই ভালো রেজাল্ট করার পরেও দরিদ্র পরিবারের হওয়ায় তাদের পড়াশোনা অনিশ্চিত হয়ে গেছে দারিদ্র্যের কারনে। তাঁদের এই সংকটের কথা জানতে পেরে মানবিক নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন প্রফেসর মেরিনা জাহান কবিতা তাদের এ সহায়তা প্রদান করেন। সেই সাথে তাদের ভবিষ্যতে লেখাপড়ার জন্য সামগ্রিক সহযোগিতারও আশ্বাস দেন।

সম্পর্কিত সংবাদ

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

রাজনীতি

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

জীবনজাপন

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রবাসী

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...

এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের

শাহজাদপুর

এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের

আসাদুর রহমান, এনায়েতপুর প্রতিনিধি : এনায়েতপুর থানার আওতাধীন খুকনি ইউনিয়নের এনায়েতপুর-শাহজাদপুর সংযোগ সড়কের খুকনি থেকে কা...

এনায়েতপুরে মুদি দোকানে  ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

এনায়েতপুর

এনায়েতপুরে মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জের এনায়েতপুরের এনায়েতপুর থানা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা না হলেও ক্ষতি...