শনিবার, ০৭ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী, ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও প্রায় এক ডজন মাদক মামলার প্রধান আসামী মানিক সরকার ওরফে মদ মানিক আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. এমএ হামিদ লাভলুর অফিসকক্ষে গিয়ে তাকে হুমকি প্রদান করলে অফিসের পিয়ন ও আইনজীবীরা মানিককে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় এড. এমএ হামিদ লাভলুর অফিসের প্রধান সহকারী আব্দুল খালেক বাদী হয়ে মানিকসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন। তথ্যানুসন্ধানে জানা গেছে, সম্প্রতি গত ২০০৯ সালের ৫ নভেম্বর শাহজাদপুর থানায় মানিক সরকারের বিরুদ্ধে দায়েরকৃত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২ (গ) ধারায় দায়েরকৃত মামলায় ( মামলা নং-০৫ ) কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিকের ৪ বছরের কারাদন্ডাদেশ বহাল রাখেন বিজ্ঞ আদালত। সেইসাথে তার মঞ্জুরীকৃত জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন বিজ্ঞ আদালতের বিচারক। গত ১১ জানুয়ারি বুধবার সাংবাদিক নেতা, বিশিষ্ট কলামিষ্ট, কবি, সাহিত্যিক ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার শাহজাদপুরে দুর্নীতি দমন কমিশন আয়োজিত গণশুনানীতে মাদক দ্রব্য অধিদপ্তরের নানা অনিয়ম, মাদক বিক্রেতা মানিক সরকার ও মাদক বিরোধী নানা অভিযোগ করলে মানিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওইদিন রাতেই সাংবাদিক নেতা মুক্তিযোদ্ধা আবুল বাশারের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আবুল বাশার বাদি হয়ে মানিক সরকারসহ ১৪ জনকে আসামী করে শাহজাদপুর থানায় দ্রুতবিচার আইনে মামলা করেন। আসামী মানিক সরকারের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা রয়েছে। এগুলো হলো শাহজাদপুর থানার এফআইআর নং-২৮, তারিখ : ২৯/১২/১৫ ইং, ধারা-১৪৩ /৩৪১ /৩২৩ /৩২৬ /৩০৭ /৫০৬ /১১৪ পেনাল কোড, শাহজাদপুর থানার এফআইআর নং-২৬, তারিখ : ১৯/১০/১৫ ইং, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২ (গ), শাহজাদপুর থানার এফআইআর নং-০১, তারিখ : ০১/১০/১৫ ইং, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২ (গ), শাহজাদপুর থানার এফআইআর নং-০৫, তারিখ : ০৫/১১/২০০৯ ইং, ধারা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২ (গ), শাহজাদপুর থানার এফআইআর নং-০৯, তারিখ : ০৮/০৬/২০০৮ ইং, ধারা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২ (গ), শাহজাদপুর থানার এফআইআর নং-১৬, তারিখ : ১৯/১১/২০০৭ ইং, ধারা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২ (গ)। সর্বশেষ সাংবদিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের বাড়িতে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়। সাজাপ্রাপ্ত আসামী মানিকের বিরুদ্ধে অসংখ্য মামলা থাকার পরও সে পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে পালিয়ে ফিরছিলো। সে গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে হেরোইনসহ রাজু আহম্মেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ জ...

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

রাজনীতি

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...

ঈদের দিনেও বিএনপির বিষোদগারের রাজনীতি : তথ্যমন্ত্রী

রাজনীতি

ঈদের দিনেও বিএনপির বিষোদগারের রাজনীতি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পবিত্র ঈদের দিনেও বিষোদগারের রাজনীতি থেকে বেরিয়...

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

জীবনজাপন

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রবাসী

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...