ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি।এক বছর ঘুরে আবারো এসেছে পবিত্র ঈদ উল আযহা । পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বাসীর সব শ্রেণী – পেশার মানুষকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম ।
ঈদের শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, আমার প্রিয় শাহজাদপুরবাসীকে জানাই পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা । এই ঈদ যেমনটা আনন্দের তেমন ঠিক তেমনি ত্যাগের যে শিক্ষা সেটা আমরা এই পবিত্র ঈদ উল আযহা থেকে পেয়ে থাকি। শাহজাদপুরের চারপাশের পরিবেশ ঠিক রাখতে এসময় কোরবানির পশুর বজ্য সঠিক ব্যবস্থাপনা ও করোনাকালে সঠিক স্বাস্থ্য বিধি মেনে চলে ঈদ উদযাপনের সবার প্রতি আহবান জানিয়ে ঈদ শুভেচ্ছা জানান।এসময় জাতীয় সম্পদ কোরবানির পশুর চামড়ার সঠিক রক্ষণাবেক্ষণ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন । তিনি আরো বলেন, যেহেতু রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় সারাদেশে লোডশেডিং চলছে তাই ঈদ উপলক্ষে অতিরিক্ত আলোকসজ্জা পরিহারের আহবান জানান।
এছারাও ঈদের আনন্দ যেন ভাগাভাগি করে নিতে পারে সব শ্রেণীর মানুষ । ধনী – গরিবের সব ব্যবধান ভুলে সবাই যেন ঈদের আনন্দে শরিক হতে পারে।ঈদ হোক সবার জীবনে আনন্দের উৎস ।এই প্রত্যাশা ব্যাক্ত করে সবাইকে ঈদ শুভেচ্ছা জানান নবাগত ইউএনও মোঃ তরিকুল ইসলাম।
উল্লেখ মোঃ তরিকুল ইসলাম চলতি বছরের গত ২৫ মে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শাহজাদপুরে যোগদান করেছেন।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
জাতীয়
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা
মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...
শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় জিডি।
শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে প্রাণনাশের হুমকির ঘটনায় ৪ সাংবাদিক থানায় জিডি করেছেন। নারী কেলেংকারী,সাংবাদিকতার ছদ্দাবর...
ধর্ম
বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে
‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)
