শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর লেবানন সরকার পদত্যাগ করতে যাচ্ছে। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব সোমবারই পদত্যাগ ঘোষণা করবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়। স্থানীয় সময় সন্ধ্যা সড়ে ৭টায় জাতির উদ্দেশে হাসান দিয়াব ভাষণ দেবেন বলে জানিয়েছে তার কার্যালয়। সোমবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বলেন, পুরো সরকার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, প্রেসিডেন্ট ভবনের দিকে যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। তিনি সেখানে মন্ত্রিসভার পক্ষ থেকে পদত্যাগপত্র জমা দেবেন। লেবাননের রাজধানীতে বৈরুতের বন্দর এলাকায় গত মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা দুইশ’ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরো প্রায় পাঁচ হাজার মানুষ। এ ঘটনায় রাজধানীজুড়ে সরকার বিরোধী বিক্ষোভও দিন দিন জোরদার হচ্ছে। এ পর্যন্ত লেবানন সরকারের দুই মন্ত্রী এবং নয়জন এমপি পদত্যাগ করেছেন। বিস্ফোরণের ঘটনায় রবিবার দেশটির তথ্য মন্ত্রী মানাল আবদেল সামাদ এবং পরিবেশ মন্ত্রী কাত্তার ডেমিয়ানোস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন নয়জন এমপি। পদত্যাগ করা এমপিরা হচ্ছেন, মারওয়ান হামাদেহ, পাউলা ইয়াকুবিয়ান, নাদিম গেমায়েল, সামি গেমায়েল, ইলিয়াস হানকাস, নেমাত এফরেম, মিখায়েল মওয়াদ, দিমা জামালি, হেনরি হেলু। খবর: বিবিসি, আল সাবাহ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!

শাহজাদপুর

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে ক...

বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র‌্যাবের হাতে গ্রেফতার

আইন-আদালত

বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র‌্যাবের হাতে গ্রেফতার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে ৬৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্য...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...