শনিবার, ১১ এপ্রিল ২০২৬
গত ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাড়িয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমটাই জানানো হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের জন্য এখনো চলছে উদ্ধার তৎপরতা। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। লেবাননের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ঘটা ওই বিস্ফোরণে বৈরুতের ৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বুধবার ২ সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সেখানে। যাদের গাফিলতিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাদের ১৬ জনকে বৃহস্পতিবার আটক করা হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার লেবাননের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৭ মিনিটে ঘটা বিস্ফোরণের তীব্রতায় গোটা শহরই কেঁপে ওঠেছিল। ২৪০ কিলোমিটার দূর থেকেও টের পাওয়া গিয়েছিল বিস্ফোরণের তীব্রতা। শক ওয়েবে ভেঙে পড়েছিল ৫ কিলোমিটারের মধ্যকার দালানগুলোর জানালার কাচ। ক্ষতিগ্রস্ত হয়েছে বৈরুতের ৪০ শতাংশ ঘরবাড়ি। উল্লেখ্য, ২০১৩ সালে আমদানি করা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বন্দরের কাছে একটি গুদামে রাখা ছিলো। মঙ্গলবার গুদামটিতে দুইদফা বিস্ফোরণে মানবিক বিপর্যয় নেমে আসে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

জীবনজাপন

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় এখন পর্যন্ত কোন ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে এর আক্রমন থেকে বাঁচতে যে পদ্ধতিটি...

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

জাতীয়

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

শামছুর রহমান শিশির : দেশের দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরের পশ্চিম পার্শ্বের রাউতারা গ্রামে দেশের একমাত...

নোবেল গ্রেফতার

বিনোদন

নোবেল গ্রেফতার

২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রিকেট ছেড়ে ওয়ার্নার এখন তেলেগু সিনেমার নায়ক

খেলাধুলা

ক্রিকেট ছেড়ে ওয়ার্নার এখন তেলেগু সিনেমার নায়ক

করোনা ভাইরাসের কারনে থমকে গিয়েছে পুরো ক্রিকেট বিশ...

ক্যারিয়ারের দুই ‘আক্ষেপ’ জানালেন শচীন

খেলাধুলা

ক্যারিয়ারের দুই ‘আক্ষেপ’ জানালেন শচীন

সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ক্যারিয়ারেও কোনো অপ্রাপ্তি, কোনো আক্ষেপ থাকতে পারে এটা হয়তো কখনো ভাবায়...