অনলাইন ডেস্ক : দেওয়ালে প্লাগ গুঁজে চার্জ দেবার দিন শেষ। অদূর ভবিষ্যতে রোদের মধ্যে স্মার্ট ফোনের স্ক্রিন কিছুক্ষণ ধরলে সূর্যের আলোতেই তৎক্ষণাৎ চার্জ হয়ে যাবে এর ব্যাটারি। মিশিগান বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকরা এখন ব্যস্ত এই টেকনোলজির বাস্তব রূপ দিতে। তারা চেষ্টা করছেন প্রায় স্বচ্ছ একটি সোলার পাওয়ার কালেক্টর তৈরি করতে যা ভবিষ্যতে স্মার্ট ফোন চার্জ দিতে ব্যবহৃত হবে।
লুমিনিসেন্ট সোলার কালেক্টিং মেটেরিয়ালস বা সংক্ষেপে এলএসসি, আসলে একটি প্লাস্টিকের পাত যা আলো শোষণ করতে সক্ষম। এলএসসি আলো শোষণ করে শক্তিরূপে সেই আলো নির্গত করতে পারে। এলএসসি-এর এই ক্ষমতাকেই কাজে লাগাতে চাইছেন বিজ্ঞানীরা। স্মার্টফোনের স্ক্রিন যদি এলআইসি দিয়ে তৈরি করা যায় তাহলে এটি সহজেই সৌরশক্তি শোষণ করে তাকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করতে পারবে, যে শক্তি ফোনের ব্যাটারি চার্জ দিতে কাজে লাগবে।
যদিও এলএসসি সৌরশক্তিকে শোষণ করে তাকে ব্যবহারযোগ্য অনান্য শক্তিতে রূপান্তরিত করার ক্ষমতা খুব একটা বেশি নয়, তাও বিজ্ঞগানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর ক্ষমতাকে বৃদ্ধি করে বিভিন্ন কাজে ব্যবহার করতে।
শাহজাদপুর সংবাদ ডটকম/অনলাইন/পিএনএস/২৪.০৮.২০১৪
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
তাড়াশে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ মামলা, গৃহশিক্ষক গ্রেফতার
সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) এক কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক আবু সাইদ মোল্লাকে (৩৮) গ্রেফতার ক...
স্বাস্থ্য
ঘুম থেকে উঠে আগে পানি না ব্রাশ — কোনটা সঠিক? চিকিৎসকের পরামর্শ জানুন
ঘুম থেকে উঠে ব্রাশ না করেই পানি খাওয়া কি ক্ষতিকর? চিকিৎসকরা জানালেন সকালে খালি পেটে পানি পানের উপকারিতা ও সঠিক অভ্যাস।
জাতীয়
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ
রাজনীতি
শাহজাদপুরে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় করলেন চয়ন ইসলাম
সিরাজগঞ্জ শাহজাদপুরে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডায়া ও বেড়াকুচাটিয়া গ্রামবাসীর উদ্যেগে ডায়া বাজারে আওয়ামী...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
আন্তর্জাতিক
বিশ্বে করোনায় আরও সাড়ে ৪ হাজার মৃত্যু, আক্রান্ত সাড়ে ১১ লাখ
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৫৪৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১১ লাখ ৫৪ হাজার জন। এর আগে গতকাল (স...
