সোমবার, ২৩ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ শাহজাদপুরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন প্রকল্পের আওতায় নদী খননের মাটি ও বালু রাতের আধাঁরে বিক্রির অভিযোগে নরিনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মির্জা মোঃ ওয়াহিদ সাদেক আমরুল বাদি হয়ে শাহজাদপুর থানায় নরিনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুল হককে প্রধান আসামী করে তিনজনের মামলা দায়ের করেছেন।

মামলার বিষয়টি শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম মৃধা নিশ্চিত করে জানান এখন পর্যন্ত কাওকে আটক করা যায়নি।

আসামীরা হলো- ১। নরিনা গ্রামের মৃত ওসমান গণি মন্ডলের ছেলে ও ইউনিয়ন আওয়ামী সভাপতি ফজলুল হক, ২। পৌর সদরের মনিরামপুর মহল্লার আয়নাল আকন্দের ছেলে মামুন ও ৩। চরাচিথুলিয়া গ্রামের আনছার প্রাং এর ছেলে আব্দুল আলীম। 

এজাহার ও সরজমিনে গিয়ে জানা যায়, সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন প্রকল্পের আওতায় খননের সময় উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা কেরানী ঘাট এলাকায় করতোয়া নদীর পশ্চিমে তীরে প্রায় ১০-১৫ ফিট উঁচু করে আনুমানিক ১০০-১৫০ ফিট প্রস্থে প্রায় ৫শ’ মিটার দৈর্ঘে নদী তীরে নদী খনেন মাটি ঢিবি করে রাখে। বিপুল পরিমাণ এই মাটি কোনরকম টেন্ডার ছাড়াই রাতের অন্ধকারে স্থানীয় প্রশাসনের অগোচরে ৭-৮ দিন যাবৎ ২০-২৫টি ট্রাক দিয়ে কেটে নিয়ে স্থানীয় বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছিল চক্রটি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ শাহজাদপুরের বিভিন্ন মহলে সমালোচনার ঝর বইলে গত ১মার্চ গভীর রাতে সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান নেতৃত্বে অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করে দেয় এবং পরবর্তীতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ৩ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

অভিযুক্ত নরিনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক মুঠোফোনে প্রতিবেদকের কাছে মাটি কাটার বিষয় স্বীকার করে তিনি বলেন, উন্নয়নমূলক কাজে ব্যবহার ও সহযোগীতা করা হয়েছে।

এব্যপারে নরিনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মির্জা মোঃ ওয়াহিদ সাদেক আমরুল প্রতিবেদককে জানান, এসিল্যান্ড স্যারের নেতৃত্বে অভিযান চালানোর সময় তারা সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্যারের নির্দেশে থানায় মামলা করা হয়।

এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমানে মুঠোফোনে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...