শাহজাদপুর সংবাদ ডটকমঃ ঈদুল আযহা উপলক্ষে রবিবার বাজারে আসছে ২৪ হাজার কোটি টাকার নতুন নোট। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের ৪টি ও ১৮টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকে গ্রাহকরা পুরনো টাকা বদল করে নতুন নোট নিতে পারবেন।
শাখাগুলো হচ্ছে, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড ও নিউ মার্কেট শাখা, সোনালী ব্যাংকের রমনা ও এলিফ্যান্ট রোড শাখা, রূপালী ব্যাংকের মহাখালী শাখা, প্রাইম ব্যাংকের মালিবাগ ও মিরপুর শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, ইসলামী ব্যাংকের শ্যামলী শাখা, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, এসআইবিএলের বসুন্ধরা সিটি শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা ও ডাচ-বাংলা ব্যাংকের দক্ষিণখানের এসএমই ও কৃষি শাখা।
ঢাকার বাইরে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, খুলনা ও সিলেট শহরের পাঁচটি করে এবং বরিশাল, রংপুর, রাজশাহী অঞ্চলের তিনটি করে বিশেষ কাউন্টার থেকে নতুন নোট বদল করা যাবে।
১০ ও ২০ টাকার একটি, পাঁচ টাকার তিনটি, দুই টাকার একটি বান্ডেল ছাড়াও ৫, ২ ও ১ টাকার একশটি কয়েনসহ একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত বদল করে নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংক প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে এসব নতুন নোট বাজাবে ছাড়ছে।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম
আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...
জীবনজাপন
শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা
দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...
প্রবাসী
ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...
শাহজাদপুর
এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের
আসাদুর রহমান, এনায়েতপুর প্রতিনিধি : এনায়েতপুর থানার আওতাধীন খুকনি ইউনিয়নের এনায়েতপুর-শাহজাদপুর সংযোগ সড়কের খুকনি থেকে কা...
এনায়েতপুর
এনায়েতপুরে মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি
সিরাজগঞ্জের এনায়েতপুরের এনায়েতপুর থানা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা না হলেও ক্ষতি...
