ন্যু ক্যাম্পের বাইরে হাজারো মানুষের ভিড়। একজন একজন করে খেলোয়াড় ঢুকছেন স্টেডিয়ামে। তাঁদের দিকে কোনো নজরই নেই উৎসুক জনতার। তাঁদের দৃষ্টি খুঁজে ফিরেছে একজনকে। তিনি লিওনেল মেসি। বার্সেলোনা তো বটেই, ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা খেলোয়াড়টি অবশেষে ন্যু ক্যাম্পে এলেন। চোখের জলে বিদায় বললেন প্রিয় বার্সেলোনাকে।
গত পরশু রাতে আনুষ্ঠানিকভাবে মেসির সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা দেয় ফুটবল ক্লাব বার্সেলোনা। আনুষ্ঠানিক ঘোষণা আসার পরও তবুও যেন বিশ্বাস হয় না বার্সা ভক্তদের। যেই মেসির নামটা মুখে আসতেই প্রথমে ভেসে উঠত বার্সার নাম, সেই মহাতারকার চলে যাওয়াটা কিছুতেই মানতে পারছিলেন না বার্সা সমর্থকেরা।
তবে আজ মেসির মুখে আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণার পর সত্যি হৃদয় ভেঙেছে সমর্থকদের। ন্যু ক্যাম্পে পোডিয়ামে দাঁড়িয়ে মেসি ইতি টানলেন ২১ বছরের সম্পর্কের। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এত বছর পর এটা আমার জন্য খুবই কঠিন। সারা জীবন এখানে কাটিয়ে, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না।’
মেসি আরও বলেন, ‘২১ বছর পর আমি আমার স্ত্রী, তিনজন কাতালান/আর্জেন্টাইন সন্তান নিয়ে এই শহর ছেড়ে যাচ্ছি। এখানে আমার জীবনটা কেমন ছিল আমি ভাষায় প্রকাশ করতে পারব না।’
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন
শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...
শাহজাদপুর
শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু
সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।
শাহজাদপুর
শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...
জাতীয়
শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন
শাহজাদপুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...
ধর্ম
রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন
আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...
