শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
mesi শাহজাদপুর সংবাদ ডটকমঃ টানা দুই ম্যাচে গোলের দেখা পাননি লিওনেল মেসি। যা ভক্তদের কাছে অনেকটা হতাশার। তবে এই দুই ম্যাচে বার্সার প্রাণভোমরা ছিলেন ভিন্ন ভূমিকায়। গোলের যোগানদাতা। একজন পাক্কা প্লেমেকার লিওনেল মেসি! লা লিগায় সর্বশেষ ম্যাচে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ২ গোলের ব্যবধানে জয় পায় বার্সা। গোল দুটি করেছিলেন নেইমার। আর গোল দুটির নেপথ্যের কারিগর ছিলেন মেসি। এরপর চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েল নিকোসিয়ার বিপক্ষে গোলের দেখা পাননি তিনি। তবে যে গোলে বার্সার জিতেছে সেটি মেসির কল্যাণ্যেই এসেছে। অনেকটা অপরিচিত ক্লাব হলেও অ্যাপোয়েল খারাপ খেলেনি। ২৮ মিনিট পর্যন্ত বার্সাকে গোলবঞ্চিত রেখেছে। এ সময়ে বার্সার খেলোয়াড়কে বাজেভাবে ট্যাকেল করে বসে সফরকারী দলে এক খেলোয়াড়। আর তাতে ফ্রি-কিক পায় বার্সা। যথারীতি শট নিতে আসেন লিওনেল মেসি। চোখ ধাঁধাঁনো সেই ফ্রি-কিক থেকে হেড নেন জেরার্ড পিকে। বল জড়ায় অ্যাপোয়েলের জালে। এতে হাসি ফোটে বার্সা বস লুইস এনরিকের মুখেও। এদিকে, চ্যাম্পিন্স লিগে ‘এডিজিরো এফ ৫০’ নামে নতুন বুট পায়ে মাঠে নেমেছিলেন মেসি। তবে বিশেষ দাগ কাটতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। গোলের দেখা না পেলেও নতুন বুটে মেসির ফ্রি-কিকটি নজর কেড়েছে ফুটবলভক্তদের।     শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/18/09/2014

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!

শাহজাদপুর

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!

শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে ক...

বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র‌্যাবের হাতে গ্রেফতার

আইন-আদালত

বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র‌্যাবের হাতে গ্রেফতার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে ৬৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্য...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

রাজনীতি

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...