শাহজাদপুর সংবাদ ডটকমঃ সম্প্রতি সিরাজগঞ্জ শাহজাদপুর বাঘাবাড়ী মিল্কভিটার কারখানা থেকে চুরি যাওয়া মাল বাঘাবাড়ী বিত্রুমপুর ডেইরী ফার্ম থেকে উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ ।
তথ্যঅনুসন্ধানে জানা যায়, মিল্কভিটার কারখানার অভ্যান্তর থেকে বিপুল সংখক দুধের ক্যান চুরি হলে মিল্কভিটা কতৃপক্ষ গত ২৩-০৮-২০১৪ ইং তারিখে শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাঘাবাড়ীতে অবস্থিত বিত্রুমপুর ডেইরী ফার্মে অভিযান চালিয়ে ৩৭ টি দুধের ক্যান উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এব্যাপারে মিল্কভিটা কতৃপক্ষ জানান, ৭৫/৮০ টি ক্যান চুরি হয়েছে এবং পুলিশ কিছু ক্যান উদ্ধার করেছে। এব্যাপারে সংবাদকর্মীরা বিত্রুমপুর ডেইরী ফার্মে তথ্য সংগ্রহের জন্য গেলে ফার্মের সত্বাধিকারী কাউছার আলম তার পরিচয় গোপন করেন। তিনি জানান আমি এ প্রতিষ্ঠানের কেউ না এমনি এখানে বসে আছি, পরে পাশের কক্ষে থাকা শ্রমিকদের কাছে মালিকের খোঁজ জানতে চাওয়া হলে তারা বলেন পাশের কক্ষে বসে থাকা কাউছার আলমই এ প্রতিষ্ঠানের মালিক । সাংবাদিকরা কাউছার আলমের সাথে কথা বলতে চাইলে তিনি দম্ভোক্তি করে বলেন সরকার সাংবাদিকদের জন্য যে নীতিমালা আইন পাশ করছে দেখেন আপনারা ঠিকমতো নিউজ করতে পারেন কিনা এবং তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে!
শাহজাদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা শংকাজনক হারে বাড়ছে। গত ৩ দিনে শাহজাদপুর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ২৪ জন নতুন করে ক...
আইন-আদালত
বেলকুচির শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ র্যাবের হাতে গ্রেফতার
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে ৬৭ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে র্য...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
রাজনীতি
মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন...
বাংলাদেশ
শিবচর করোনা মুক্ত, আক্রান্তদের সবাই সুস্থ
মাদারীপুরের শিবচর উপজেলা এখন করোনা মুক্ত। গত ২৪ ঘন্টায় সবশেষ একজন সুস্থ হয়ে বাড়ি ফেরায় আক্রান্ত ২২ জনের সবাই এখন স...
