শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন মিম-ঐশী এন্টারপ্রাইজের মালিক মোঃ শহিদুল ইসলাম মুক্তা

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার মিম-ঐশী এন্টারপ্রাইজের মালিক মোঃ শহিদুল ইসলাম মুক্তার বিরুদ্ধে মিথ্যা মামলা, অপপ্রচার ও মালিক সমিতির সদস্যপদ বাতিলের প্রতিবাদে রবিবার(২৫জুলাই) বেলা ১১ টায় উপজেলার বিসিক বাসস্ট্যান্ডে মিম-ঐশি এন্টারপ্রাইজ কাউন্টারে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভূগী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিম-ঐশী এন্টারপ্রাইজের মালিক মোঃ শহিদুল ইসলাম মুক্তা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সিরাজগঞ্জ জেলা মটর মালিক সমিতির শাহজাদপুর শাখায় প্রায় ১২ বছর কার্যকারী সদস্য হিসাবে দ্বায়িত্ব পালন করে আসছি ও সুনামের সাথে ২৫ বছর ধরে পরিবহন ব্যবসায়ী হিসাবে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে আমার একটি রুম জেনিন(বাস) সার্ভিসের মালিক লিটন সরকারকে ২৫০০ (পঁচিশ শত) মাসিক চুক্তিতে ভাড়া দেই উক্ত রুমে জেনিন সার্ভিসের মালিক লিটন সরকার জেনিন সার্ভিসের টিকিট কাউন্টার চালু করে। এ ঘটনার পর এবং সামিতির আয়-ব্যায় এর হিসাব চাওয়ার সিরাজগঞ্জ জেলা মটর মালিক সমিতির শাহজাদপুর শাখার সাধারণ সম্পাদক ও শাহজাদপুর ট্রাভেলস এর মলিক আলহাজ্ব হাসিব খান তরুন আমার উপর ক্ষিপ্ত হয়ে কোনরূপ দোষত্রুটি না পেয়ে অফিসের কেরানী লিয়াকত হোসেনকে দিয়ে আমার নামে একটি চাঁদাবাজি মামলা দায়ের করান। উক্ত মামলায় বিজ্ঞ আদলাত থেকে আমি জামিন নেই। 

লিখিত বক্তব্যে আরও বলেন, শাহজাদপুর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব হাসিব খান তরুন জেলা মটর মালিক সমিতির সভাপতিকে ভুল বুঝিয়ে আমাকে কার্যকারী সদস্য পদ থেকে অলিখিতভাবে ও কোনরূপ নোটিশ প্রদান না করেই বহিঃস্কার সংক্রান্ত তথ্য সরবরাহ করে। সেই সাথে সাধারণ সম্পাদক আলহাজ্ব হাসিব খান তরুন আমার বিরুদ্ধে নানা আপত্তিকর, মানহানীকর ও মিথ্য তথ্য দিয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করায় এতে আমার চরমভাবে মান সম্মানের ক্ষতি হয়েছে। লিখিত বক্তব্যে আরও বলেন, প্রকৃত ঘটনা হচ্ছে প্রায় ২৫বছর ধরে নানা কৌশলে শাহজাদপুর বিসিক বাসট্যান্ডে একক ভাবে টিকিট কাউন্টার বসিয়ে শাহজাদপুর ট্রাভেলস যাত্রীসাধারণকে জিম্মি করে এককভাবে ব্যবসা করে আসছে। সম্প্রতি বিসিক বাসট্রান্ডে জেনিন সার্ভিসের টিকিট কাউন্টার চালু হওয়ার আমার বিরুদ্ধে মিথ্য চাঁদাবাজি মামলা দায়েরসহ আমার নামে নানা অপপ্রচার এবং আমার প্রতি করা হচ্ছে নানা অত্যাচার ও অবিচার।

তিনি এসব অপপ্রচার ও মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিরাজগঞ্জ জেলা মটর মালিক সমিতির নেতৃবৃন্দের কাছে এবং শাহজাদপুরবাসীর কাছে সুবিচার প্রার্থনা করেছেন মিম-ঐশি এন্টারপ্রাইজের মালিক মোঃ শহিদুল ইসলাম মুক্তা।

বহিঃষ্কারের নোটিশ এখনো পেয়েছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখনো কোন নোটিশ পাইনি। তিনি আরও বলেন বিএনপি জামাতের হরতালের সময় কেউ গাড়ী চালানোর সাহস পাইনি কিন্তু আমি তখনও আমার প্রতিষ্ঠানের গাড়ী বন্ধ না রেখে যাত্রীসাধারনদের সেবা দিয়ে গিয়েছি। এভাবে অপপ্রচার করে আমাকে সমাজে হেয় করা হচ্ছে। আমার বিরুদ্ধে এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা মটর মালিক সমিতির শাহজাদপুর শাখার সাধারণ সম্পাদক ও শাহজাদপুর ট্রাভেলস এর মলিক আলহাজ্ব হাসিব খান তরুন সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, গতশুক্রবার(২৩জুলাই) দুপুরে মিম-ঐশি এন্টারপ্রাইজের মালিক শহীদুল ইসলাম মুক্তার বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোটর মালিক ও শ্রমিকেরা বিসিক বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...