শাহজাদপুর সংবাদ ডটকমঃ চ্যানেল আইয়ের অনুষ্ঠান উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকীকে হত্যার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার বৃহত্তর চট্টগ্রামে হরতাল ডাকা হয়েছে।
বুধবার রাত ১২টার দিকে এ হরতালের ডাক দেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাতের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী।
এদিকে মাওলানা ফারুকীকে হত্যার প্রতিবাদে সারাদেশে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের বিবির বাজার, কক্সবাজার, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, বগুড়া, সিলেট ও রংপুরে তাৎক্ষণিকভাবে মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় বেশকিছু এলাকায় উত্তেজিত সমর্থকরা গাড়ি ভাঙচুর করে। এ ছাড়া ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর, উত্তরা, ফার্মগেট, মতিঝিল ও মিরপুরে মিছিল হয়েছে। এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
অন্যদিকে মাওলানা ফারুকীকে গলা কেটে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ। এ সময় বলা হয়. আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের খুঁজে বের করতে না পারলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
ফারুকী হত্যার ঘটনায় সারাদেশে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক
বিয়ে উৎসাহিত করতে ইসলামিক ডেটিং অ্যাপ হামদান
ইরান নতুন একটি ডেটিং অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে এই ইসলামিক প্রজাতন্ত্রে নারী পুরুষ বিয়ে করার জন্য পরস্পরের সাথে পরিচ...
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালুর দাবীতে মানববন্ধন
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে এবং ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন অমান্য করে ভাটা প... আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ... শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব... সিরাজগঞ্জের সলঙ্গায় গলায় দড়ি দিয়ে বন্যা পারভীন (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
বন্যা পারভীন সিরাজগঞ্জ জেলার স...
শাহজাদপুর
শাহজাদপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সলঙ্গায় কলেজ ছাত্রীর আত্মহত্যা
