বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
02 মশা সারাবে মশার ছড়ানো রোগ। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? তাও আবার যেনতেন রোগ নয়; ডেঙ্গু। ডেঙ্গুজ্বরে যারা ভুগেছেন, তারাই বলতে পারবেন যন্ত্রণাটা কেমন। ডেঙ্গুর এ যন্ত্রণা উপশম করতে ব্রাজিলের একদল গবেষক উদ্ভাবন করেছেন এমন এক প্রজাতির মশা, যা ডেঙ্গুর প্রতিরোধক হিসেবে কাজ করবে। কিন্তু কীভাবে? ব্রাজিলের গবেষকরা জানিয়েছেন, গবেষণাগারে যে সংকর মশার উদ্ভাবন করা হয়েছে, তা পরিবেশের অন্য মশার সঙ্গে প্রজনন ঘটিয়ে বংশবিস্তার করবে। একসময় এদের সংখ্যা বৃদ্ধি পাবে। আর এ কৃত্রিম মশার শরীরে এমন একধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, যা ডেঙ্গু প্রতিরোধক হিসেবে কাজ করবে। ফলে মশা কামড়াবে কিন্তু ডেঙ্গু হবে না। ব্রাজিলের গবেষকরা দেশটির জনবহুল শহর রিও ডি জেনিরোতে ১০ হাজার সংকর মশা উন্মুক্ত করেছেন। তারা আশা করছেন, শিগগির এ শহরের বাসিন্দারা ডেঙ্গুজ্বর থেকে মুক্তি পাবেন। শুধু ব্রাজিলে নয়, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় ডেঙ্গু প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা এতে সফলতা পেয়েছেন। এ মশার শরীরে ওলব্যাসিয়া নামক একধরনের আন্তকোষীয় ব্যাকটেরিয়া পুশ করে দেওয়া হয়েছে, যা ডেঙ্গুপ্রতিরোধী হিসেবে কাজ করে। ব্রাজিলের ফিয়োক্রজ ইনস্টিটিউট এ মশা উদ্ভাবনের জন্য গবেষণা করেছে। এখানকার একজন গবেষক লুসিয়ানো মোরেইরা বলেছেন, ২০১২ সাল থেকে তারা গবেষণা শুরু করেছেন। অবশেষে তারা সফলতা পেয়েছেন। সূত্রঃ বিবিসি

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে আলকোরআন প্রেমী হোসনেআরা ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা

ধর্ম

শাহজাদপুরে আলকোরআন প্রেমী হোসনেআরা ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আল কোর আন প্রেমী মহিয়সী নারী মোছাঃ হোসনে আরা ও শাহজাদপুরের জনদুর্ভোগ নিয়ে কাজ করায়...

লাক্ষা চাষ বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়ণ সহায়ক

সম্পাদকীয়

লাক্ষা চাষ বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়ণ সহায়ক

পূর্ণাঙ্গ ইকো-সিস্টেম নিয়ে শক্ত অবস্থানের পথে ইভ্যালি

তথ্য-প্রযুক্তি

পূর্ণাঙ্গ ইকো-সিস্টেম নিয়ে শক্ত অবস্থানের পথে ইভ্যালি

ঢাকা: ই-কমার্স ভিত্তিক পূর্ণাঙ্গ ইকো-সিস্টেম নিয়ে দেশের বাজারে শক্ত অবস্থান অর্জনের পথে রয়েছে ইভ্যালি ডট কম ডট বিডি। প্র...

‘দলীয় পরিচয়ের আড়ালে কোনও অপরাধী পার পাবে না’

রাজনীতি

‘দলীয় পরিচয়ের আড়ালে কোনও অপরাধী পার পাবে না’

তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। দলীয় পরিচয়ের আড়ালে কোনও অপরাধী কোনোদিন প্রশ্রয় পায়নি, পাবেও...

শাহজাদপুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা বাজারে শুভ উদ্বোধন করা হ...