সিরাজগঞ্জের শাহজাদপুরের বড়াল নদীতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা। ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহন করে বাহারি নামের অন্তত ৬ টি নৌকা।
সিরাজগঞ্জসহ আশপাশের জেলা থেকে আসা ছিপ, কোষা ও পানসি নৌকার বাইছ আর বাইছালদের দেশ্বাত্ববোধক গানে মুখরিত হয়ে ওঠে শাহজাদপুরের বড়াল নদীর বাঘাবাড়ি নৌ-বন্দর অংশ। নৌকা বাইছ প্রতিযোগিতার নির্মল আনন্দ উপভোগ বা পছন্দের নৌকার বিজয়ে অংশিদার হতে দুর দুরান্ত থেকে ছুটে এসেছিলেন নানা বয়সী নারী-পুরুষসহ হাজার হাজার মানুষ।
বড়াল নদীর সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত ড. মযহারুল ইসলামের স্মৃতি স্মরণে দীর্ঘদিন পর আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা।
সিরাজগঞ্জের শাহজাদপুরসহ আশ-পাশের জেলা-উপজেলার মানুষকে নৌকা বাইচ প্রতিযোগিতার মাধ্যমে চিত্র বিনোদনের সুযোগ করে দিতে পেরে আনন্দিত আয়োজকেরাও।
ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতার স্থান বড়াল নদীর বাঘাবাড়ি বন্দর অংশ সেজে উঠেছিল রঙ্গিন সাজে। ‘বাংলার বাঘ, ‘করম আলী এক্সপ্রেস’ ‘নাসির এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, ‘মায়ের দোয়া এক্সপ্রেস’ বাটুল এক্সপ্রেস, উড়ন্ত বলাকাসহ বাহারি নামের নৌকা ছুটে চলেছে নদীর এপ্রান্ত থেকে ওপ্রান্তে। সাথে সাথে ছুটছে যাত্রিবাহি শত শত ইঞ্চনচালিত নৌকা।
নৌকায় থাকা দর্শকের করতালি, বাইছালদের বৈঠার আওয়াজ আর দেশাত্ববোধক গানে উৎসবের আমেজ ছড়িয়েছে এলাকাজুড়ে। ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতার নির্মল আনন্দ উপভোগ করতে নদীপাড়ে উপস্থিত হয়েছিল বিভিন্ন বয়সী হাজারো নারী-পুরুষ। সিরাজগঞ্জসহ পাবনা ও নাটোর জেলা থেকে আসা দর্শকের দাবি প্রতিবছরেই আয়োজন করা হোক গ্রাম-বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহি এই আয়োজন।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...
শাহজাদপুর
শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক
