বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
ভাষা একটি প্রবহমান ধারা। ভাষা পরিবর্তনশীল। যেকোন ভাষার প্রচলিত অনেক শব্দও পরিবর্তন হয়। শুরুতে কাগজে-কলমে, এরপর মানুষের মুখে মুখে। ক্রিকেটের অনেক শব্দের সঙ্গে পরিচিত গোটা দুনিয়া। ‘ব্যাটসম্যান’ তার মধ্যে অন্যতম একটি। বোলার-ব্যাটসম্যান, ফিল্ডার, উইকেটরক্ষক এসব নিয়েই মাঠের ক্রিকেট। তবে এবার ‘ব্যাটসম্যান’ শব্দটি নিয়ে নড়েচড়ে বসেছে ক্রিকেট বিশ্লেষক, বিশেষজ্ঞরা। আপত্তি উঠেছে ক্রিকেটে ‘ব্যাটসম্যান’ শব্দটি নিয়ে। বলা হচ্ছে এটি লিঙ্গবৈষম্যমূলক একটি শব্দ। যদিও ক্রিকেটে লিঙ্গবৈষম্যমুলক শব্দ খুবই কম। বোলার, উইকেটকিপার, ফিল্ডার, আম্পায়ার, ম্যাচ রেফারি, ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন সবগুলোই লিঙ্গ নিরপক্ষ শব্দ। তবে ‘ব্যাটসম্যান’ নিয়ে আপত্তি থাকায় এবার নতুন এক পদক্ষেপ নিলো জনপ্রিয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট 'ক্রিকইনফো'। শুধু  ‘ব্যাটসম্যান’ শব্দটিতেই  ‘ম্যান ’ যুক্ত ছিল। তাই নতুন শব্দ হিসেবে ক্রিকইনফো এখন থেকে ‘ব্যাটসম্যান’ শব্দটির পরিবর্তে ‘ব্যাটার’ (batter) শব্দটি ব্যবহার করবে। শুক্রবার (১৬ এপ্রিল) নিজেদের ওয়েবসাইট এবং সোশ্যাল অ্যাকাউন্টে এই ঘোষণা দিয়েছে ক্রিকইনফো। ‘ব্যাটসম্যান’ এর  ‘ম্যান’ শব্দটি পুরুষবাচক হওয়ায় ক্রিকইনফোর এই সিদ্ধান্ত নেয়। এছাড়া ‘চায়নাম্যান বোলার’ শব্দটিকেও ব্যবহার করা বাদ দিচ্ছে ক্রিকইনফো।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে আলকোরআন প্রেমী হোসনেআরা ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা

ধর্ম

শাহজাদপুরে আলকোরআন প্রেমী হোসনেআরা ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আল কোর আন প্রেমী মহিয়সী নারী মোছাঃ হোসনে আরা ও শাহজাদপুরের জনদুর্ভোগ নিয়ে কাজ করায়...

শাহজাদপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন মামুন বিশ্বাস

শাহজাদপুর

শাহজাদপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন মামুন বিশ্বাস

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাশুরিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে উজ্জল আটকে রাখা পাখি দিয়ে ফাঁদ পেতে...

লাক্ষা চাষ বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়ণ সহায়ক

সম্পাদকীয়

লাক্ষা চাষ বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়ণ সহায়ক

পূর্ণাঙ্গ ইকো-সিস্টেম নিয়ে শক্ত অবস্থানের পথে ইভ্যালি

তথ্য-প্রযুক্তি

পূর্ণাঙ্গ ইকো-সিস্টেম নিয়ে শক্ত অবস্থানের পথে ইভ্যালি

ঢাকা: ই-কমার্স ভিত্তিক পূর্ণাঙ্গ ইকো-সিস্টেম নিয়ে দেশের বাজারে শক্ত অবস্থান অর্জনের পথে রয়েছে ইভ্যালি ডট কম ডট বিডি। প্র...

‘দলীয় পরিচয়ের আড়ালে কোনও অপরাধী পার পাবে না’

রাজনীতি

‘দলীয় পরিচয়ের আড়ালে কোনও অপরাধী পার পাবে না’

তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। দলীয় পরিচয়ের আড়ালে কোনও অপরাধী কোনোদিন প্রশ্রয় পায়নি, পাবেও...