শনিবার, ০৭ মার্চ ২০২৬
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রজব আলী (৬৫) নামে এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি নারায়ণগঞ্জ থেকে করোনার উপসর্গ নিয়ে এসেছিলেন। রজব আলীই জেলায় প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হলেন। রবিবার রাতে সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার পর ওই বৃদ্ধসহ বেশ কয়েকজনের রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে বৃদ্ধ রজব আলীর শরীরে করোনা ভাইরাস পজিটিভ। অন্য সবগুলো রিপোর্ট নেগেটিভ এসেছে। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রহমতুল্লাহ জানান, প্রায় ১০ দিন আগে ওই বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়ি শাহজাদপুর উপজেলার এনায়েতপুরে এসেছিলেন। করোনার লক্ষণ থাকায় প্রতিবেশীদের চাপে বাড়ির লোকজন তাকে তাড়িয়ে দেয়। পরে ওই বৃদ্ধ বেলকুচির গোপরেখী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। অসুস্থ থাকায় প্রথমে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। কিন্তু তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম গোপরেখীর ওই বাড়িতে তাকে কোয়ারেন্টাইনে রাখে এবং নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আজ রাজশাহী মেডিকেলের পাঠানো প্রতিবেদনে ওই বৃদ্ধের শরীরে করোনা পজিটিভি এসেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে হেরোইনসহ রাজু আহম্মেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ জ...

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

রাজনীতি

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...

ঈদের দিনেও বিএনপির বিষোদগারের রাজনীতি : তথ্যমন্ত্রী

রাজনীতি

ঈদের দিনেও বিএনপির বিষোদগারের রাজনীতি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পবিত্র ঈদের দিনেও বিষোদগারের রাজনীতি থেকে বেরিয়...

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

জীবনজাপন

শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা

দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

প্রবাসী

ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...