শনিবার, ১১ এপ্রিল ২০২৬
অসীম মন্ডল, সিরাজগঞ্জ: বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে আজ বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রীসহ এলাকাবাসী। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এই সময় অবিলম্বে নির্বাচনের মাধ্যমে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনের দাবি জানানো হয়। কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, প্রভাবশালী একটি মহল বিনা নির্বাচনে তাঁদের মনোনীত প্রার্থীদের দিয়ে ধুকুরিয়া বেড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের পাঁয়তারা করছিল। অভিভাবক সদস্য ও এলাকাবাসীর ইচ্ছানুযায়ী প্রধান শিক্ষক জমারত আলী ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচনের তফসিল ঘোষণা করায় গত ৭ সেপ্টেম্বর ওই গ্রামের আবু বক্কার সিদ্দিকের নেতৃত্বে ২০-২৫ জনের সন্ত্রাসী বিদ্যালয়ে ক্লাস চলা অবস্থায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তারা প্রধান শিক্ষককে মারপিট করে গুরুতর আহত করে পালিয়ে যায়। বক্তারা আরো বলেন, এই হামলার ঘটনায় মামলা হলেও পুলিশ আসামিদের এখনো আটক করেনি। তাঁরা অবিলম্বে ওই সন্ত্রাসীদের আটক ও নীতিমালা অনুযায়ী নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি হেলাল উদ্দিন, অভিভাবক বাবু মণ্ডল, শহীদুল ইসলাম, মোক্তার হোসেন, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ফজলুল হক, আমির হোসেন মিন্টু, আরিফুল হক, শিক্ষক আব্দুর রউফ, আব্দুল আলীম, রফিকুল ইসলাম, কাজী নুরুল ইসলাম, মাহমুদা খাতুন প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, ছাত্রছাত্রী ও অভিভাবকমণ্ডলীসহ সহস্রাধিক মানুষ অংশ নেয়। এ ব্যাপারে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল ইসলাম জানান, ওই বিদ্যালয়ে হামলা ও প্রধান শিক্ষককে মারপিট করার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হাসান জানান, ওই এলাকায় বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচনের মাধ্যমেই কমিটি গঠন করা হবে।     Source: https://www.facebook.com/Sirajganj24

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

জীবনজাপন

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি পিঠা’

করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় এখন পর্যন্ত কোন ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি। তবে এর আক্রমন থেকে বাঁচতে যে পদ্ধতিটি...

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

জাতীয়

গোবরে পদ্মফুল-০২ : গোবর থেকে বায়োগ্যাস প্লান্টে উৎপাদিত বায়োগ্যাসে চলছে বিদ্যুৎ উৎপাদন,রান্নার কাজ

শামছুর রহমান শিশির : দেশের দুগ্ধসমৃদ্ধ জনপদ শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দরের পশ্চিম পার্শ্বের রাউতারা গ্রামে দেশের একমাত...

নোবেল গ্রেফতার

বিনোদন

নোবেল গ্রেফতার

২০ মে মঙ্গলবার ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি

শিক্ষাঙ্গন

ধান কাটছিলাম, স্যার জানান আমি এ প্লাস পেয়েছি

আমি জানি না আজ (গতকাল) রেজাল্ট হয়েছে। বাবার সাথে অন্যের জমিতে দিন মজুরের কাজ করতে গিয়ে দুপুরে হেড স্যারের ফোনে জানতে পার...

লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন

খেলাধুলা

লা লিগায় শুরু হয়েছে দলীয় অনুশীলন

গ্রুপ অনুশীলন শুরু হয়ে গেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দলগুলোর। সরকারের স্বাস্থ্যবিধির সাথে ক্লাবগুলো একমত হতে না পা...