চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যমুনা নদীতে বন্যার পানি কমার সাথে সাথে দূর্ভোগ চরমে হয়ে উঠেছে। এ উপজেলায় পৌরসভাসহ ৩ টি ইউনিয়নের নিন্মাঞ্চলের প্রায় ২০ হাজার মানুষ এখনও পানিবন্দি আছে। কিন্তু পানি কমার সাথে সাথে অঞ্চলের মানুষের মাঝে বিভিন্ন পানি বাহিত রোগের প্রাদুভাব দেখা দিয়েছে এবং বিশুদ্ধপানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। ডায়েরিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রোগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বন্যা কবলিত এলাকার মানুষদের নিকট থেকে জানা যায়, বন্যা কবলিত হওয়ার কারণে বেশী বিপদে পড়েছেন শিশু বাচ্চা ও গবাদি পশু নিয়ে। একদিকে গো-খাদ্যের অভাব অন্য দিকে শিশু বাচ্চাদের নিয়ে বেশী চিন্তিত। তারা আরও বলেন, বর্জ্য দুষিত পানির কারণে আমাদের মন আতংকিত। দুর্গন্ধময় পানির ভিতর দিয়ে যাতায়াতে হাতে-পায়ে ঘা সৃষ্টি, বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া জনিত রোগের আশংকা বোধ করছি। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে দেখা যায়, ডায়েরিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে অনেক রোগি স্বাস্থ্যসেবা নিতে ভর্তি হয়েছে এবং আরো নতুন রোগি ভর্তি হচ্ছে। এদের মধ্যে চরাঞ্চলের মানুষ বিশেষ করে শিশুদের সংখ্যা বেশি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাবুবুর রহমান জানান, পানি কমার সাথে সাথে ডায়েরিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে চরাঞ্চলসহ বন্যকবলিত মানুষেরা স্বাস্থ্যসেবা নিতে আসছে। আমাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থ্য গ্রহণ করা হয়েছে। কিন্তু স্বাস্থ্যসেবা নিতে আসা রোগিরা নানা অভিযোগ করে বলেন, হাসপাতালে সেবা নিতে আসা রোগিরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এখানে রোগিদের প্রয়োজন মতো সেবা দেয়া হয় হচ্ছে না। ওষুধপত্র বাহির থেকে কিনে নিতে হচ্ছে বলে তারা আরো জানান। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসান জানায়, দুদিনের আগে ১০ মেট্রিক চাল বরাদ্ধ দিয়েছিল, তা বর্ন্যাতের মাঝে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার আরও ৩০ মেট্রিক চাল ও নগদ ৩০ হাজার টাকা হাতে পেয়েছে। তা বর্ন্যাদের মাঝে বিতরণ করা । আরো বরাদ্ধ চেয়ে আবেদন জেলা প্রশাসক বরারর আবেদন করা হয়েছে। বন্যকবলিত মানুষের সাহ্যয্যে এলাকার দাতব্য প্রতিষ্ঠান ও সুলীল সমাজের নেতৃবৃন্দকে সরকারের পাশাপাশি উদ্যোগ গ্রহনের আহবান জানান।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে : নাসিম
আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেত...
জীবনজাপন
শাহজাদপুরে ৬’শ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
আল-আমিন হোসেন: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী ভাঙ্গণ কবলিত ও বন্যাদূর্গত কৈজুরি ইউনিয়নের প্রায় ৬’শ দুস্থ ব...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
বেলকুচিতে ত্রিভূজ পরকিয়া প্রেমের জেরে বালিশ চাপা দিয়ে হত্যা
দীর্ঘ ৫ বছর পর ৪ জুলাই বুধবার সিরাজগঞ্জ সিআইডি পুলিশ এ চাঞ্চল্যকর হত্যা রহস্য উন্মোচন করেছে। নিহত বেকারি দোকান কর্মচারি...
প্রবাসী
ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক...
শাহজাদপুর
এনায়েতপুরে ১০ বছরেও সংস্কার হয়নি সড়কের
আসাদুর রহমান, এনায়েতপুর প্রতিনিধি : এনায়েতপুর থানার আওতাধীন খুকনি ইউনিয়নের এনায়েতপুর-শাহজাদপুর সংযোগ সড়কের খুকনি থেকে কা...
এনায়েতপুর
এনায়েতপুরে মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ লাখ টাকার ক্ষতি
সিরাজগঞ্জের এনায়েতপুরের এনায়েতপুর থানা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কোন হতাহতর ঘটনা না হলেও ক্ষতি...
